
ফয়সাল আহমেদ, রাজবাড়ী । মানিকগঞ্জের পাটুরিয়া ফেরীঘাট থেকে তিন তাস নামধারী ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করেছে পাটুরিয়া নৌপুলিশ।আজ রাত ৯ টার দিকে ভাষা শহীদ বরকত ফেরী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার এক বান্ডেল তাস ও নগদ ১ হাজার ৮ শত ৩৫ টাকা উদ্ধার করা হয়।আটককৃতরা হলো, ১। আমজাত হোসেন মন্ডল (৪২) ও ২। জহির ফকির (৪০)। এরা রাজবাড়ী জেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাৎ মেম্বার পাড়া গ্রামের বাসিন্দা।পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কে.এম নজরুল ইসলাম জানান, টাকার বিনিময়ে ফেরীতে তিন তাস খেলার সময়, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। এদের তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা'সহ চারটি করে মামলা রয়েছে। জুয়া আইনে মামলার প্রস্তুতি চলছে।





























