শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

পবার গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তি শিক্ষার আলো ছড়াচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নিজস্ব প্রতিবেদক: একসময় যা ছিল কেবল কল্পনা, আজ তা বাস্তবে রূপ নিয়েছে—ইউনিয়ন পরিষদে বসেই পাওয়া যাচ্ছে মানসম্মত তথ্যপ্রযুক্তি শিক্ষা। আর এই পরিবর্তনের অগ্রযাত্রা শুরু হয়েছে পবা উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে। সেখানে তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রযুক্তির চাবিকাঠি, যা তাঁদের শিক্ষিত করার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেবে।

এই ধারাবাহিকতায় পবা উপজেলার বড়গাছী ইউনিয়নে উদ্বোধন করা হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান যুগে প্রযুক্তিগত জ্ঞান ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসার ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। গ্রামীণ শিক্ষার্থী ও তরুণদের জন্য এই প্রশিক্ষণ কেন্দ্র একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।’‌ তিনি আরও বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা এবং প্রযুক্তি খাতে দক্ষ হয়ে নিজের ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। তিনি বলেন, ‘দক্ষ জনশক্তি গড়তে হলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো সেই লক্ষ্যেই কাজ করবে। আশা করি এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির অর্থায়নে পবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে বড়গাছী ইউনিয়নের কেন্দ্রটি আধুনিক প্রযুক্তি সুবিধা নিয়ে চালু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১১ জন শিক্ষার্থীর জন্য উচ্চমানের কম্পিউটার, দ্রুতগতির ইন্টারনেট ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্যবহার, ই-মেইল, ডিজিটাল নিরাপত্তা এবং গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয়। প্রশিক্ষণ দেবেন ডিপ্লোমা ডিগ্রিধারী দক্ষ ইঞ্জিনিয়াররা।


আরও খবর




আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর


এই সম্পর্কিত আরও খবর

আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী