
ফয়সাল আহমেদ, রাজবাড়ী।রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন অজ্ঞাত (৪০)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি।শনিবার (১৭ মে) সন্ধ্যায় ৫ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে পদ্মা নদীতে জেগে ওঠা চরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত চেষ্টা চলছে তার বয়স আনুমানিক ৪০-৪৫ বছর। লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে । এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





























