শিরোনাম
তুমলিয়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাই মামুন আখাউড়া ইমিগ্রেশনে যাত্রীসেবায় হুইলচেয়ার উপহার দিলেন সহকারী হাইকমিশনার হাসান জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ হারিয়েএকজন কিংবাদন্তি সাল্হ উদ্দিন আহমেদ তালুকদারের অবসান শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যা,স্ত্রী গ্রেপ্তার মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সংযোগ এলাকায় দুই গ্রামের সংঘর্ষ, গ্রেভিয়া কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চন্দনাইশে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন এমপি জসিম উদ্দিন আহমেদ
শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়েরর বোদা আউলিয়ার ঘাটে নৌ-ট্র্যাজেডির ৪ বছর আজ

প্রকাশিত:শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



আব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি:

ভয়াল আউলিয়ার ঘাট নৌকাডুবির ৪ বছর পূর্তি আজ। ২০২২ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটের করতোয়া নদীতে নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় প্রাণ হারান নারী, পুরুষ, শিশুসহ ৭২ জন। এখনও নিখোঁজ একজন। স্বজন হারানোর বেদনা আজও কুঁড়ে কুঁড়ে খাচ্ছে পরিবারের সদস্যদের।

এদিকে, ট্র্যাজেডির দুই বছর পর নদীর ওপর পৃথক স্থানে দুটি সেতু নির্মাণকাজ শুরু হয়। তবে চার বছরেও শেষ হয়নি প্রকল্পের কাজ। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে দুর্ভোগের সঙ্গে নৌকায় করতোয়া নদী পারাপার করছেন ৫ ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ। দুর্ভোগ লাগবে দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের।

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর দুপুর ১টা। পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাট দিয়ে সনাতনী সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে মহালয়ার দিনে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা করতোয়া নদী পার হচ্ছিল। এসময় নৌকাটি পানির স্রোতে দুলতে থাকলে নদীর পাড়ে থাকা স্বেচ্ছাসেবকেরা মাইকে ঘোষণা করেন, মাঝি সাবধান। নৌকা ঘুরিয়ে নিয়ে আসো। এসময় নৌকা ঘুরাতে গিয়ে ডুবে যায়। এ ঘটনায় নৌকায় থাকা শতাধিক যাত্রীই ডুবে যায়। নদীর ধারে থাকা অন্য নৌকা ও স্থানীয় মানুষজন ছুটে যান তাদের বাঁচাতে। তবে এতেও হয়নি শেষ রক্ষা। কিছু মানুষকে বাঁচানো গেলেও ভয়াল ওই দুর্ঘটনায় নারী, পুরুষ, শিশুসহ ৭২ জনের প্রাণহানি ঘটে। সেসময় ৭১ জনের মরদেহ মিললেও বোদা উপজেলার সাকোয়া এলাকার সরেন্দ্রনাথ বর্মণ (৬৩) এখনও নিখোঁজ।

সেদিনের স্বজন হারানোর বেদনা আজও কুঁড়ে কুঁড়ে খাচ্ছে পরিবারের সদস্যদের। নিদারুণ কষ্টে চলছে তাদের সংসার। কেউ অন্যের জমিতে দিনমজুরের কাজ, কেউ বা নিজেদের দু-চার বিঘা জমি চাষাবাদ করেই সংসার চালাচ্ছেন। অনেকের বাড়ির কর্তাব্যক্তিরা মারা যাওয়ায় দিশেহারা তারা। নৌকাডুবিতে প্রাণ হারান আদুরী রানীর স্বামী। দুই ছেলে-মেয়ে আর শাশুড়িকে নিয়ে সংসারের হাল ধরেছেন তিনি। অন্যের জমিতে কাজ করে দিনাতিপাত করছেন তিনি। তবে ৫ বছর বয়সী সন্তান যখন বাবাকে খোঁজে, তখন তার চোখ জুড়ে শুধুই অশ্রু বয়ে পড়ে। কীভাবে সন্তানকে বোঝাবেন তার বাবা নেই। বায়না ধরেই অঝোরে সন্তান কাঁদলেও তাকে সান্ত্বনা দেয়ার ভাষা জানা নেই তার।

আদুরী রানী বলেন, কীভাবে সন্তানদের নিয়ে সংসার চালাচ্ছি সেটা শুধু আমিই জানি। কেউ আমাদের খোঁজখবর নেয় না। শুরুতে সরকার ও রাজনৈতিক দলগুলো কিছু সহযোগিতা করেছিল। তা দিয়ে কিছুদিন চলেছি। কিন্তু সেই টাকা আর কয়দিন চলবে। সংসারে একজন পুরুষ মানুষ না থাকা যে কী কষ্টের, যন্ত্রণার সেটা আমার থেকে আর কে ভালো বোঝে।

নৌকাডুবিতে বোন, দুলাভাই, বাবাসহ পরিবারের ৬ সদস্যকে সেদিন হারিয়েছিলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার দর্জি স্বপন কুমার রায়। সেদিনের দুঃসহ বেদনা আজও ভুলতে পারেননি তিনি।

স্বপন কুমার রায় বলেন, পরিবারের ৫ সদস্যকে খুঁজে পেলেও এখনও আমি আমার বাবাকে খুঁজে পাইনি। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, তার মরদেহ আমরা এখনও পাইনি। যদি মরদেহটা পেতাম তাহলে নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। এখনো বাবাকে খুঁজে তার নাতি-নাতনিরা। আসলে কাউকে কীভাবে বোঝাবো স্বজন হারানোর বেদনা।

এদিকে, জেলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই ট্র্যাজেডির পরই জোরালো হয়ে ওঠে করতোয়া নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের দাবি। নৌ-ট্র্যাজেডির দুই বছর পর ২০২৪ সালে করতোয়া নদীর ওপর পৃথকভাবে নির্মাণাধীন দুটি সেতুর কাজ এখন দৃশ্যমান। শ্রমিকদের কর্মব্যস্ততায় চলছে সেতু নির্মাণ প্রকল্পের কাজ। তবে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার চার বছরেও প্রত্যাশার তুলনায় কাজের গতি অনেকটাই ধীরভাবে চলছে। ফলে দুর্ভোগ বেড়েই চলেছে। তাদের দাবি দ্রুত কাজ শেষ করে সেতু দুটি উন্মুক্ত করার।

নদী পারাপার হওয়া মানুষদের একজন ষাটোর্ধ্ব আইনুল ইসলাম। তিনি বলেন, অনেকদিন ধরে এই আউলিয়ার ঘাট পার হয়ে সনাতনীরা বদেশ্বরী মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে যেত। আমরাও নদীতে নৌকা দিয়ে পারাপার হতাম। দীর্ঘ দিনেও কেউ সেতু দেয়নি। তবে ৭২ জন মানুষ মরে সরকারের টনক নড়ে। ঘটনার দুই বছর পরে সেতুর কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। তবে দ্রুত যদি সেতুর কাজ শুরু হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। আমাদের ভোগান্তি কমবে।

এদিকে, সম্প্রতি নিজ নির্বাচনী এলাকার আউলিয়ার ঘাটে নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের কোনো ধরনের অনিয়ম বরদাশত না করার কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সেতুর কাজের ধীরগতি ও নানা অনিয়ম হচ্ছে দাবি করে সংশ্লিষ্টদের বলেন, এটা আওয়ামী লীগ সরকারের সময় নয়। যদি কেউ কোনো ধরনের অনিয়ম করার সাহস দেখান তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা কোনো অনিয়ম বরদাশত করব না। যদি কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকেন তাহলে সাবধান হয়ে যান।

এলজিইডির তথ্য অনুযায়ী, প্রায় ১১৬ কোটি টাকা ব্যয়ে আউলিয়ারঘাট-কালিয়াগঞ্জ রুটে ৩৪৫ মিটার এবং মাড়েয়া-বড়শশী রুটে ৫৪৫ মিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৭৭ শতাংশ কাজ শেষ হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যেই কাজ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে সেতু দুটি।

প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, সেতুর অধিকাংশ কাজ শেষ হয়েছে। তবে সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার কারণে কিছুটা ধীরগতিতে এগোচ্ছে প্রকল্পের বাকি কাজ।

পঞ্চগড় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মনোজ কুমার আচার্য্য বলেন, জমি-সংক্রান্ত জটিলতায় আউলিয়ার ঘাট টু বদেশ্বরী রুটে সেতুর কাজ কিছুটা ধীরগতি। তবে আমরা সেটি সমাধান করে কাজ চলমান রাখার চেষ্টা করছি। এ ছাড়া মাড়েয়া টু কালিয়াগঞ্জ সেতুর কাজ শেষের দিকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেতুর কাজ দ্রুত শেষ করে যান চলাচলের উপযোগী করার।


আরও খবর




পঞ্চগড়েরর বোদা আউলিয়ার ঘাটে নৌ-ট্র্যাজেডির ৪ বছর আজ

ধর্মপাশা গাছতলায় সংখ্যালঘুর বসত ঘরে আগুন ও মালামাল লুট সহ ৩ জন আহত

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

তুমলিয়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাই মামুন

আখাউড়া ইমিগ্রেশনে যাত্রীসেবায় হুইলচেয়ার উপহার দিলেন সহকারী হাইকমিশনার হাসান

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ

হারিয়েএকজন কিংবাদন্তি সাল্হ উদ্দিন আহমেদ তালুকদারের অবসান

শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যা,স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি

নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সংযোগ এলাকায় দুই গ্রামের সংঘর্ষ, গ্রেভিয়া কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নন্দীগ্রামের নবাগত ইউএনও মাসুদ, পদোন্নতি পেলেন শারমিন আরা

ফুলপুর সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত :

বোয়ালখালীতে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন বিপ্লব সরকার

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার


এই সম্পর্কিত আরও খবর

ধর্মপাশা গাছতলায় সংখ্যালঘুর বসত ঘরে আগুন ও মালামাল লুট সহ ৩ জন আহত

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

তুমলিয়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাই মামুন

আখাউড়া ইমিগ্রেশনে যাত্রীসেবায় হুইলচেয়ার উপহার দিলেন সহকারী হাইকমিশনার হাসান

জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ

হারিয়েএকজন কিংবাদন্তি সাল্হ উদ্দিন আহমেদ তালুকদারের অবসান

শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যা,স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি

নাঙ্গলকোট-মনোহরগঞ্জ সংযোগ এলাকায় দুই গ্রামের সংঘর্ষ, গ্রেভিয়া কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ