শিরোনাম
ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট

প্রমাণের পরীক্ষায় বাজবল

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সিরিজ নির্ধারণ হয়েছে আগেই। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারত। তারপরও শেষ টেস্টের উত্তাপ কমছে না একটুও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে ধর্মশালায় পঞ্চম টেস্টেও জয় দরকার রোহিত শর্মাদের। এদিকে গা ঝাড়া দিতে চায় ইংল্যান্ডও। ‘বাজবল’ কারিশমা শেষবার প্রয়োগ করতে চান বেন স্টোকস। হারজিত ছাপিয়ে ব্যক্তিগত মাইলফলক, কথার যুদ্ধ, বিতর্ক কিংবা খোঁচাখুঁচি সবই হয়েছে ম্যাচের আগে। 


সিরিজ জিতলেও সন্তুষ্ট নন রোহিত। সে লক্ষ্যেই নামবে ভারত। ধর্মশালার আবহাওয়া ও পিচ কাজে লাগাতে চাইবে ভারত। ভুল-শুদ্ধ সংমিশ্রণে থাকা ব্যর্থতা আড়াল করতে চায় ইংল্যান্ড। তবে পিচ নিয়ে অসন্তুষ্ট সফরকারীরা। ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টোর দাবি, রঞ্জি ট্রফিতে ব্যবহার হওয়া পিচে খেলতে হচ্ছে তাদের।


কন্ডিশন বিবেচনায় দুদলই একাদশে পরিবর্তন আনবে। ভারতীয় দলে একটি বদলের সম্ভাবনা আছে। এক স্পিনারের বদলে একজন পেসার যোগ হতে পারেন দলে। তিন স্পিনার ও দুই পেসারের বদলে তিন পেসার ও দুই স্পিনার খেলাতে পারে স্বাগতিকরা। ইংল্যান্ডও একাদশে পরিবর্তন আনবে। শেষ টেস্টের আগে ঘোষিত একাদশে ওলি রবিনসনকে বাদ দেওয়া হয়েছে। দলে নেওয়া হয়েছে মার্ক উডকে। রাজকোটে তৃতীয় টেস্টে খেলেছিলেন উড। কিন্তু রাঁচিতে ছিলেন না।


ম্যাচটি ঘিরে কথার যুদ্ধও হয়েছে ঢের। বাজবল কাল হয়েছে ইংল্যান্ডের। সাবেক ইংলিশ ক্রিকেটার জিওফ্রে বয়কট এমন যুক্তি দিলেও নাখোশ স্টোকস কিংবা জো রুট। কোচ ব্রেন্ডন ম্যাককালামে সই অধিনায়ক। আগ্রাসী খেলা চালিয়ে যাবেনই তিনি। বাজবলে মজা লুটে স্বস্তিতে রুট। এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। স্টোকস বলছেন আরও হোক। ব্যাপারটি ইংল্যান্ড শিবিরে সীমাবদ্ধ নয়। বাজবল নিয়ে কথা হচ্ছে ভারত শিবিরেও।  


ইংল্যান্ডের ‘বাজবল’-এর মাথামুণ্ডুও নাকি উদ্ধার করতে পারেননি রোহিত। ভারত অধিনায়কের প্রশ্নÑ ‘আচ্ছা, বাজবল মানে ঠিক কী? আমি দেখছি না যে কেউ না দেখে ব্যাট চালাচ্ছে। সবাই ক্রিকেটীয় শট খেলছে। গতবারের থেকে এবারের সফরে ভালো খেলছে ইংল্যান্ড। কিন্তু বাজবল ঠিক কী ধরনের ক্রিকেট সেটা এখনও বুঝতে পারছি না।’ ম্যাচের আগে সফরকারীদের হয়ে সংবাদ সম্মেলনে আসা উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো অবশ্য সেদিকে যাননি।


দলের হার-জিত ছাড়াও ব্যক্তিগত মাইলফলকের সামনে দুদলের দুই ক্রিকেটার। নিজেদের শততম টেস্টের সামনে জনি বেয়ারস্টো ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনই মাহেন্দ্রক্ষণ স্পর্শের অপেক্ষায়। ভারতের তৃতীয় স্পিনার হিসেবে এই নজির গড়বেন তিনি। 


এখন পর্যন্ত মোট ৭৬ জন ক্রিকেটার খেলেছেন ১০০ বা তার বেশি টেস্ট ম্যাচ। সবকিছু ঠিক থাকলে সেই তালিকায় এবার যোগ হতে যাচ্ছেন ইংল্যান্ড ও ভারতের এ দুই ক্রিকেটারও। ভারতের ১৪তম ক্রিকেটার হিসেবে অশ্বিন, আর ইংল্যান্ডের ১৭তম হিসেবে বেয়ারস্টো গড়বেন এই রেকর্ড।



আরও খবর




ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

দুর্গা পাশায় মেম্বার প্রার্থী বশির গাজীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে রিয়াদ চৌধুরীর সাক্ষাৎ

দাবায় ঢাকা উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই