শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

রাবাদার আইপিএল ছেড়ে দেশে ফেরা নিষেধাজ্ঞার কারণে

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৪ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৪ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আইপিএল ছেড়ে কাগিসো রাবাদার দেশে ফেরার পেছনে সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। দক্ষিণ আফ্রিকান এই পেসার নিজেই জানালেন, ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞা পেয়ে দেশে ফিরে গিয়েছিলেন তিনি।


গত ৩ এপ্রিল আইপিএল ছেড়ে দেশে ফিরে যান রাবাদা। তখন তার ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স এক বিবৃতিতে জানিয়েছিল, ‘ব্যক্তিগত গুরুত্বপূর্ণ এক কারণে’ রাবাদা দেশে ফিরে গেছেন।


ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ চলাকালীন রাবাদা ড্রাগ নেন। যেটা ছিল ‘রিক্রিয়েশনাল’, পারফরম্যান্সে প্রভাব ফেলার মতো কোনো উপাদান তাতে ছিল না। ওই টুর্নামেন্টে তিনি এমআই কেপটাউনের প্রতিনিধিত্ব করেন।


পরে আইপিএলে গুজরাটের হয়ে দুটি ম্যাচ খেলেন রাবাদা, সবশেষটি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গত ২৯ মার্চ। এরপরই দেশে ফিরে যান তিনি।


শাস্তির মেয়াদ নিশ্চিত করেননি রাবাদা। এরই মধ্যে তিনি ভারতে ফেরায় ধারণা করা হচ্ছে, শিগগিরই মাঠেও নামবেন তিনি।


দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসএসিএ) মাধ্যমে এক বিবৃতিতে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন রাবাদা। খেলার প্রতি নিজেকে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ করার কথাও বলেছেন তিনি।


“রিপোর্টে যেমন বলা হয়েছে, আমি সম্প্রতি ব‍্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে আসি। এর কারণ, রিক্রিয়েশনাল ড্রাগ ব‍্যবহারে ডোপ পজিটিভ হওয়া।"


“যাদের হতাশ করেছি তাদের সবার কাছে আমি গভীরভাবে দুঃখিত। ক্রিকেট খেলার সৌভাগ্যকে আমি কখনই হালকাভাবে নেব না। এই সৌভাগ্য আমার চেয়ে অনেক বড়। এটা আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার চেয়ে অনেক বড়। আমি সাময়িক নিষেধাজ্ঞা ভোগ করছি এবং যে খেলাটি খেলতে পছন্দ করি তাতে ফিরে আসার জন্য উন্মুখ হয়ে আছি।”


ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুর দিকে পরিস্থিতি ব্যাখ্যা করে একটি বিবৃতি প্রকাশ করবে সাউথ আফ্রিকান এজেন্সি ফর ড্রাগ-ফ্রি স্পোর্ট (এসএআইডিএস)।


গত চার বছরে কোনো অ্যাথলেট এসএআইডিএস থেকে এক মাসের নিষেধাজ্ঞা পাওয়ার মাত্র একটি উদাহরণ রয়েছে। ২০২১ সালের এপ্রিলে ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন ম্যাট বেকার।


গত বছরের নভেম্বরে, কোকেইন নিয়ে এক মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নিউ জিল্যান্ডের ডগ ব্রেসওয়েল। ক্রিকইনফোর ধারণা, রাবাদার ক্ষেত্রেও এমন হতে পারে।


আরও খবর




হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’