শিরোনাম
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
ফুটবল বিশ্বকাপ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

প্রকাশিত:বুধবার ১৫ জুলাই ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৫ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ২০১০ সালে সর্বশেষ শিরোপা নির্ধারণী ম্যাচ খেলা স্প্যানিশদের দাপটে ডালাস স্টেডিয়ামের এই সেমিফাইনালে ফরাসিরা বেশ অসহায় ছিল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণ দেখা যায়। নবম মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় স্পেন। তবে বায়েনার নেওয়া কিক রক্ষণদেয়ালে আটকে যায়। এরপর ১৪ মিনিটে কাউন্টার অ্যাটাকে ফ্রান্স দারুণ সুযোগ পেয়েছিল। এমবাপে বল নিয়ে দ্রুত বক্সে ঢুকলেও স্পেনের কুবারসি ও লাপোর্তে নিজেদের পজিশনে থেকে তাকে রুখে দেন। তখন এমবাপের সামনে কেবল পোরো ও স্প্যানিশ গোলকিপার ছিলেন।

স্পেন প্রথম গোলের দেখা পায় পেনাল্টি থেকে। ২০ মিনিটে স্প্যানিশ লেফটব্যাক কুকুরেয়া বক্সে ক্রস বাড়ান। ফরাসি ডিফেন্ডার দিনিয়ে বুক দিয়ে বল থামাতে গিয়ে ব্যর্থ হন এবং সামনে থাকা লামিন ইয়ামালকে ফাউল করে বসেন। রেফারি দ্রুত পেনাল্টির বাঁশি বাজান। ১৯ বছর ১ দিন বয়সী ইয়ামাল বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পেনাল্টি আদায় করেন।

২৩ মিনিটে স্পট কিক থেকে গোল করেন মিকেল ওয়ারসাবাল। ডানদিকে শট নেন তিনি, ফরাসি গোলরক্ষক মাগনিয়ঁ ঠিক দিকেই ডাইভ দিয়েছিলেন, কিন্তু বল তার নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।

পিছিয়ে পড়ার পর ফ্রান্সের বিপদ আরও বাড়ে। ২৯ মিনিটে ইনজুরির কারণে দলের সেন্টার ব্যাক সালিবা মাঠ ছাড়েন। কোচ দিদিয়ের দেশম তার বদলি হিসেবে ম্যাক্সেন্স লাক্রোয়াকে নামাতে বাধ্য হন।

প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই সুযোগ তৈরি করেছিল। ৩৬ মিনিটে স্পেনের বায়েনা দূরপাল্লার ক্রস থেকে বল পান। মাগনিয়ঁ তাকে আটকাতে চেয়েছিলেন, তবে স্প্যানিশ ফরোয়ার্ড শট নিলেও অফসাইডের বাঁশি বাজে। পরের মিনিটে ফরাসি তারকা বারকোলার ডানপায়ের বাঁকানো শট গোলবারের অনেক ওপর দিয়ে যায়।

৪০ মিনিটে স্পেন দারুণ একটি সুযোগ তৈরি করে। ওলমো আর ইয়ামাল ওয়ান টু পাস খেলেন। এরপর ওলমোর ব্যাকহিল থেকে ইয়ামাল বল বাড়ান রুইজকে। কিন্তু রুইজের শট বার ঘেঁষে চলে যায়। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে ফ্রান্সও ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু এমবাপে বল পাওয়ার আগেই স্প্যানিশ গোলরক্ষক সিমন দ্রুত বক্সের বাইরে এসে তা ক্লিয়ার করেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশরা। কাউন্টার অ্যাটাকে দানি ওলমো প্রথম সুযোগটি হাতছাড়া করেন এবং ওইয়ারজাবালকে বল পাস দিতে ব্যর্থ হন। তবে বলটি শেষ পর্যন্ত পেড্রো পোরোর কাছে যায়। পোরো ওলমোর সঙ্গে ওয়ান টু খেলে মাগনিয়ঁকে পরাস্ত করে বল জালে জড়ান। তিন মিনিট পর ৬১ মিনিটে ইয়ামাল দারুণ একক চেষ্টায় বল জালে পাঠালেও লাইন্সম্যান অফসাইডের পতাকা ওড়ান। বার্সা তারকা শেষ ডিফেন্ডার দিনিয়ের চেয়ে কয়েক মিলিমিটার এগিয়ে ছিলেন।

ম্যাচের শেষ ১০ মিনিটে ফ্রান্স মুহুর্মুহু আক্রমণ চালাতে থাকে। কিন্তু গোলরক্ষক সিমন ও ডিফেন্ডার কুকুরেয়ার বাধায় তারা সফল হয়নি। ৬৮ মিনিটে বক্সের প্রান্ত থেকে নেওয়া এমবাপের শট আটকে দেন কুকুরেয়া। ৮০ মিনিটে বদলি নামা স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

৮২ মিনিটে গোলরক্ষক সিমন ভুল করে বক্সের বাইরে চলে এলে দুয়ে শট নেন, তবে সিমন দ্রুত পেছনে ফিরে বক্সের ভেতর তা ব্লক করেন। পরের মিনিটে হার্নান্দেজকেও রুখে দেন তিনি। ৮৯ মিনিটে এমবাপের শট বারের ওপর দিয়ে চলে যায় এবং পরের মিনিটে এমবাপের আরেকটি শট নিজেদের বক্সের ভেতর থেকে ক্লিয়ার করেন কুকুরেয়া। ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে ফাইনালে পা রাখে স্পেন।

শুভ্র/


আরও খবর




"মাটির মা ফাউন্ডেশন" নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

"মাটির মা ফাউন্ডেশন" বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

পঞ্চগড়ের বোদায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১/১১-এর মামলায় খালাস পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ

৫০০ কক্ষে অবৈধ গ্যাস! কাশিমপুরে জরিমানা ১ লাখ

যেখানে মাদক, সেখানেই আটক’ মধ্যধানঘড়াকে মাদকমুক্ত ঘোষণা দিলেন চেয়ারম্যান জুলফিকার

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জেলা প্রশাসকের

জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ

আজমিরীগঞ্জে ফলের দোকান থেকে মোবাইল নেওয়ার অভিযোগ,এসআইকে প্রত্যাহারের সুপারিশ

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ