শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

রাজশাহীতে ৫ কর্মকর্তার বিরুদ্ধে এমপিওভুক্তির অভিযোগ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশির) ৫ কর্মকর্তার বিরুদ্ধে টাকা নিয়ে এমপিওভুক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়মনীতি না মেনে টাকা নিয়ে এমপিওভুক্ত করে দেওয়ার একটি চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে এই ৫ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


গত ৮ জানুয়ারি মাউশির সহকারী পরিচালক (কলেজ-২) ফজলুল হক মনির স্বাক্ষরিত চিঠিতে রাজশাহী কলেজ অধ্যক্ষকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে।


অভিযুক্ত ৫ মাউশি কর্মকর্তা হলেন, মাউশি রাজশাহী কার্যালয়ের কলেজ শাখার পরিচালক ড. বিশ্বজিৎ ব্যানার্জি, সহকারী পরিচালক মো. আলমাছ উদ্দিন, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (সেসিপ) প্রকল্পের গবেষণা কর্মকর্তা মানিক চন্দ্র প্রামানিক, সহকারী পরিদর্শক মো. আসমত আলী ও মো. রাশেদুল ইসলাম।


চিঠিতে বলা হয়েছে, এই ৫ কর্মকর্তা সহযোগে বিধি বহির্ভূতভাবে এমপিওভুক্তিসহ রাজশাহী অঞ্চলে সীমাহীন দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলেন। বেসরকারি কলেজে ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রাপ্ত ডিগ্রি স্তরের শিক্ষকদের তালিকায় নাম প্রেরণের ক্ষেত্রে এই চক্র শিক্ষকদের নাম প্রেরণের বিপরীতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। ব্যানবেইসে এই নাম নেই এমন তথ্যবিহীন শিক্ষকদেরও এমপিওভুক্তির অভিযোগ রয়েছে।


তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তপূর্বক সুস্পষ্ট মতামত দেওয়ার জন্য রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু যুহুর আলীকে প্রধান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শহিদুল ইসলাম ও সহকারী পরিচালক (কলেজ-১) শাখার সফিউল বশরকে এই কমিটির সদস্য করা হয়েছে। গঠিত কমিটিকে পত্র প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন অধিদপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।


এর আগে গত ৯ অক্টোবর শিক্ষা সচিব বরাবর একটি অভিযোগ জমা পড়ে। সেখানে বলা হয়, ‘বিগত আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট হয়ে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে বিশাল দুর্নীতির মিশন নিয়ে প্রফেসর ড. বিশ্বজিত ব্যানার্জী মাউশি রাজশাহী’র পরিচালক পদে বদলি হয়ে আসেন। তিনি অত্র কার্যালয়ে আসার পর এই অফিসের সহকারী পরিচালক (কলেজ) মো. আলমাছ উদ্দিন, সেসিপ প্রকল্পের কর্মকর্তা মানিক চন্দ্র প্রামানিক (গবেষণা কর্মকর্তা), মো. আসমত আলী (সহকারী পরিদর্শক) এবং মো. রাশেদুল ইসলাম (সহকারী পরিদর্শক) গংদের সমন্বয়ে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অমান্য করে বিধি বহির্ভূতভাবে সমন্বয় এমপিও দুর্নীতি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার একটি সিন্ডিকেট তৈরি করেছেন। উপরোক্ত কর্মকর্তাবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের কোনো রকম বিধি বা নিয়ম-নীতি না মেনেই টাকার বিনিময়ে এমপিওসহ নানাবিধ অনিয়ম কার্যক্রম পরিচালনা করছেন। শিক্ষকরা তাদের এমপিওভুক্তি, উচ্চতর স্কেল, পদোন্নতিসহ সকল বিষয়ে অনলাইনে আবেদন করলেও পরিচালকের এই সিন্ডিকেটের সদস্যরা ফোন দিয়ে অফিসে ডেকে এনে প্রতিটি কাজের জন্য টাকা দাবি করেন। টাকা না দিলে ফাইল রিজেক্ট করে দেন। অথচ সরকার শিক্ষকদের এসব কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অনলাইনে সেবা চালু করেছেন। কিন্তু এই সিন্ডিকেট এর বাইরে কোনো কাজ করে না। ফলে এই অঞ্চলের শিক্ষক-কর্মচারী তথা আপামর জনসাধারণ তাদের এই দুর্নীতি ও অনিয়মের কারণে বিক্ষুব্ধ ও অতিষ্ঠ।’


এ বিষয়ে মাউশি রাজশাহী কার্যালয়ের কলেজ শাখার পরিচালক প্রফেসর মো. আসাদুজ্জামান বলেন, আমি নভেম্বরের ১৭ তারিখ যোগদান করেছি। এর আগে যারা এখানে ছিলেন তাদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ১৭ তারিখ তদন্ত করতে আসবেন বলে জেনেছি।


তিনি বলেন, তাদের বিরুদ্ধে কী অভিযোগ, সেটি আমার জানা নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেককেই বদলি করা হয়েছে। এখনো এখানে একজন কর্মরত আছেন।


তদন্ত কমিটির প্রধান রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু যুহুর আলী বলেন, মাউশির এমপিও ও আর্থিক দুর্নীতির বিষয়ে একটি তদন্তের চিঠি হাতে পেয়েছি। তাদের ঐখানে এমপিওর বিনিময়ে টাকা আদায়ের একটি অভিযোগ আছে। আমরা এখনও কাজ শুরু করতে পারিনি। আগামী ০১ ফেব্রুয়ারি আমরা কাজ শুরু করবো। মূলত ঢাকা থেকে দুইজনকে এখানে আসতে হবে। তারা সময় দিতে পারছেন না। তাই এই ডেট করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এই প্রতিবেদন দাখিল করা হবে।


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত