শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

রাজশাহীতে নিখোঁজ সাংবাদিক পিতার সন্ধান মেলেনি ৬ বছরেও

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের সাংবাদিক মো. মনিরুল ইসলামের জীবনে দীর্ঘ ছয় বছর ধরে এক বিষণ্ণ ছায়া বিরাজ করছে। ২০২০ সালের এক সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন তাঁর বাবা মাওলানা আতাউর রহমান আক্তার। এরপর আর ফেরেননি। আজও বাবার ফেরার পথ চেয়ে প্রহর গুনছেন এক সাংবাদিক সন্তান।

​নিখোঁজ আতাউর রহমান আক্তার  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এবং অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিনের দুর্গাপুর প্রতিনিধি মনিরুল ইসলামের বাবা। বাবার সন্ধান চেয়ে প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছে তাঁর পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১২ এপ্রিল করোনাকালীন লকডাউনের সময় সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হন মাওলানা আতাউর রহমান। স্বজনরা ভাবতেও পারেননি যে, সেটিই হতে পারে তাঁর সঙ্গে শেষ দেখা। এরপর দীর্ঘ ছয় বছর কেটে গেলেও তাঁর কোনো হদিস মেলেনি। নিখোঁজের সময় তাঁর বয়স ছিল আনুমানিক ৫৫ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা আতাউর রহমান দীর্ঘ দুই দশক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, কানসাট, রহনপুর, আমনুরা ও গোদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় ইমামতি করেছেন। পাশাপাশি তিনি তাফসিরুল কোরআন মাহফিলে ধর্মীয় আলোচনা করতেন। এলাকায় একজন সজ্জন ও সহজ-সরল মানুষ হিসেবে তাঁর বেশ গ্রহণযোগ্যতা ছিল। তবে জীবনের শেষ দিকে তিনি কিছুটা মানসিক উদ্বেগে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

নিখোঁজের সময় তাঁর পরনে ছিল চকলেট রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার। তাঁর বিশেষ চিহ্ন হিসেবে ডান গালের ওপরে একটি আঁচিল ছিল এবং মুখে ছিল হালকা চাপ দাড়ি। তিনি আঞ্চলিক ভাষায় কথা বলতেন।

স্বামীর নিখোঁজের পর স্ত্রী মনোয়ারা বেগম দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরিবারের পক্ষ থেকে মাইকিং, পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসহ সব ধরনের চেষ্টা চালানো হয়েছে। দেশের প্রায় ৩০-৪০টি সংবাদপত্রে খবর প্রকাশিত হলেও আজ পর্যন্ত কোনো সুসংবাদ আসেনি।

বাবার সন্ধান না পেয়ে ভেঙে পড়েছেন সাংবাদিক মনিরুল ইসলাম। তিনি বলেন, "যদি বাবা মারা গিয়ে থাকেন, তবে তাঁর মৃতদেহ কোথায়? আর যদি জীবিত থাকেন, তবে কেন আমাদের কাছে ফিরছেন না? আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি তিনি যেন বাবাকে ফিরিয়ে দেন।"

এদিকে এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাওলানা আতাউর রহমানের সন্ধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁরা জানান, অত্যন্ত ভালো মনের এই মানুষটির নিখোঁজ হওয়া পুরো এলাকার জন্য কষ্টের। 

পরিবারটির এখন একটাই চাওয়া—প্রিয় মানুষটি জীবিত থাকলে ফিরে আসুক, আর যদি না থাকেন, তবে অন্তত সেই বিষয়টি নিশ্চিত হওয়া যাক।


আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন