
ইয়ার রহমান আনান,কক্সবাজার
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সঙ্গে ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছে আরও ১০ যাত্রী। সোমবার (১৬ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু রশিদ নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের হাবিব উল্লাহ, তার ছেলে গিয়াস উদ্দিন ও রামুর পূর্ব রাজারকুলের রিমঝিম বড়ুয়া। নিহত এবং আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছেন পুলিশ।
রামু হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দিন বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী ক্যাভার্ডভ্যান রামু রশিদ নগর এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস সড়ক থেকে খাদে পড়ে যায় আর ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলে যাত্রীবাহী বাসের ৩ যাত্রী নিহত। আর ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্য দুইজন নারী ও একজন শিশু রয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যায়। গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চলছে।





























