শিরোনাম
আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

‘রিয়াল এল ক্লাসিকো জিতলেও লিগ বার্সেলোনার হাতেই থাকবে’

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:সোমবার ০৫ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৫ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রিয়ালের চলতি মৌসুম শেষ হতে পারে কোনো শিরোপা জেতা ছড়াই। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর বার্সেলোনার কাছে ফাইনালে হারাতে হয়েছে কোপা দেল রে। বাকি আছে শুধু লিগ টাইটেল, তবে সেখানেও বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। যদিও আশার আলো হয়ে আছে আরও একটি এল ক্লাসিকো। লা লিগা শিরোপা নির্ধারণের পথে এই এল ক্লাসিকো বেশ ভূমকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ, সেল্তা ভিগোর বিপক্ষে রোববার ৩-২ গোলের জয় রিয়ালকে বার্সেলোনার থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে রেখেছে।


গতকাল সেল্টার বিপক্ষে বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিক রিয়াল। আর্দা গুলারের গোলে এগিয়ে যাওয়ার পর দু’বার জালে বল পাঠান কিলিয়ান এমবাপে। তখন স্কোরলাইন ৩-০। তবে শেষদিকে একটু হোঁচট খায় তারা। শেষ ১৫ মিনিটে সেল্তা ভিগো দুটি গোল শোধ করলে কিছুটা চাপে পড়ে যায় রিয়াল। তবুও শেষ পর্যন্ত জয় নিয়েই ক্লাসিকোর আগে আত্মবিশ্বাস ধরে রেখেছে আনচেলত্তির দল।




এই জয়ের পর হিসাব বলছে, আগামী সপ্তাহে মনজুইকে বার্সেলোনাকে হারাতে পারলে হয়তো রিয়াল শিরোপার লড়াইয়ে আরও একধাপ এগিয়ে যেতে পারবে। যদিও তখনো রিয়াল বার্সার পেছনে পড়ে থাকবে এক পয়েন্টে। আর লিগের বাকি থাকবে তিন ম্যাচ।


গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে প্রশ্ন করা হয় তখন তিনিও এমন কথাই বলেছেন। লিগ জিততে হলে বার্সাকে হারানোই কি একমাত্র উপায়? সরাসরি জবাব দেন ইতালিয়ান কোচ, "হ্যাঁ, অবশ্যই। আমি বলব না যে রোববারের ম্যাচ পুরোপুরি ফয়সালা করবে, তবে প্রায় তাই। যদি আমরা জিতি, তাহলে ব্যবধান কমে দাঁড়াবে এক পয়েন্টে। লিগ তখনো বার্সার হাতে থাকবে, কিন্তু আমাদের সুযোগ বেড়ে যাবে।"


তবে রিয়ালের জন্য একটি কঠিন বাস্তবতা হচ্ছে, এই মৌসুমে তিনটি এল ক্লাসিকোতেই হেরেছে তারা। বার্নাব্যুতে প্রথম লিগ ম্যাচে ৪-০ গোলে হারে, এরপর স্প্যানিশ সুপারকাপের ফাইনালে ৫-২ ব্যবধানে এবং সবশেষ গত সপ্তাহে কোপা দেল রের ফাইনালে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারে।


তবুও আনচেলত্তি আশাবাদী, “গত সপ্তাহে আমরা বার্সার বিপক্ষে খেলেছি, ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। জয়ের খুব কাছাকাছি ছিলাম। এবার আরও সিরিয়াসভাবে খেলতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেলব আমরা।”



ম্যাচে আলো ছড়িয়েছেন তরুণ মিডফিল্ডার আর্দা গুলের। লিগে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি, সঙ্গে ছিল একটি অ্যাসিস্টও। তাঁর পারফরম্যান্সে খুশি আনচেলত্তি জানান, বার্সার বিপক্ষেও মূল একাদশে থাকার দাবি রাখেন গুলের।


“সেপ্টেম্বারের গুলের আর এখনকার গুলের এক নয়,” বলেন রিয়াল কোচ। “ওর শারীরিক গঠন, খেলার ধরণ সবই বদলেছে। এখন অনেক পরিণত হয়েছে। এই বছর ভালো করছে, সামনের বছরগুলোতে আরও ভালো করবে। রিয়াল মাদ্রিদের মূল দলের জন্য যথাযথ প্রোফাইল ওর আছে।”


আরও খবর




বাউফলে দুই নামধারী সংবাদকর্মীর বিরুদ্ধে সাংবাদিককে মারধর ও হুমকির অভিযোগে থানায় অভিযোগ

দীর্ঘ বছরের দুর্ভোগের অবসান -জনসাধারণের অর্থায়নে ১৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণে উচ্ছ্বসিত কলাতলীবাসী

শরণখোলায় গভীর রাতে কেরোসিন ঢেলে ইজিবাইকে আগুন দেওয়ার অভিযোগ

ধর্মপাশায় লন্ডন প্রবাসীর উদ্যোগে মসজিদ নির্মাণের ছাদ ঢালাইয়ের কাজ উদ্ভোধন

মুরাদনগরে পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু, এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার মরদেহ

আমতলীতে মসজিদ ও ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠানে চুরি

রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন

মুরাদনগরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী,ঘণ্টাখানেক পর মিলল মরদেহ

সড়ক দুর্ঘটনায় কামাল্লার ইউপি সদস্য নিহত

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে

হাওরের কান্না: একটি নিষ্পাপ শিশুর মৃত্যু এবং আমাদের অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থার নির্মম দলিল

মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

আজমিরীগঞ্জের হাওরে নিষিদ্ধ রিং জালের দৌরাত্ম্য,হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’