শিরোনাম
শ্রীপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় ঝরে গেল বাবা-ছেলের প্রাণ,নাতি আহত লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয় মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন
শুক্রবার ০৩ জুলাই ২০২৬
শুক্রবার ০৩ জুলাই ২০২৬

রুটের ‘৩৬’, ইংল্যান্ডের ৫ লাখ

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

টানা সাত ইনিংসে সেঞ্চুরি ছিল না জো রুটের। এমন উল্লেখযোগ্য কোনো ব্যাপার এমনিতে নয়। তবে আগের ৯ ইনিংসে চার সেঞ্চুরি দুই ফিফটি ছিল যে ব্যাটসম্যানের, তার জন্য সাত ইনিংস ফিফটি বা সেঞ্চুরি না করা বড় ব্যাপার বটে! ব্যক্তিগত সেই ‘খরা’ কাটিয়ে যথারীতি আপনরূপে ফিরলেন ইংল্যান্ডের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান।


ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন সকালে সেঞ্চুরি পূরণ করলেন রুট। টেস্ট ক্রিকেটে যেটি তার ৩৬তম সেঞ্চুরি।


সেঞ্চুরি সংখ্যায় তিনি এখন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পাশে। যৌথভাবে টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরিয়ান তারা দুজন।


২৮৬ ইনিংসে ৩৬ সেঞ্চুরিতে শেষ হয়েছে দ্রাবিড়ের ক্যারিয়ার। রুট তাকে স্পর্শ করলেন ১০ ইনিংস কম খেলে।


সেঞ্চুরির পথে টেস্টের দ্বিতীয় দিনেই অনেকটা এগিয়ে যান রুট। দিন শেষ করেন ৭৩ রান নিয়ে। তৃতীয় দিনে রোববার বাকি পথ পাড়ি দিতে সময় খুব একটা লাগেনি তার। দিনের সপ্তম ওভারেই উইল ও’রোককে রিভার্স র‌্যাম্প শটে চার মেরে শতরানে পা রাখেন ১২৭ বলে।


পরের বলে আরেকটি চার মারেন আরেকটি। এক বল পরই উইকেটের পেছনে ধরা পড়েন ১০৬ রান করে।


তার বিদায় দিয়েই ইনিংস ঘোষণা করে দেন বেন স্টোকস। ইংল্যান্ড অধিনায়ক নিজে যদিও তখন অপরাজিত ৪৯ রানে। কিন্তু ১ রানের অপেক্ষাও করেননি।


ওভারপ্রতি পাঁচের বেশি রান তুলে ৬ উইকেটে ৪২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। নিউ জিল্যান্ডের সামনে লক্ষ্য ৫৮৩ রানের।


এই ইনিংসের পথে আগের দিন ইংল্যান্ডের রান যখন ২৫৪, তখনই দারুণ এক মাইলফলক পূর্ণ হয় তাদের। প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান পূরণ করে ইংলিশরা।


ইনিংস শেষ তাদের রান ৫ লাখ ১৭৩। তাদের ঠিক পরেই আছে অস্ট্রেলিয়া। টেস্ট ইতিহাসের সফলতম দলটির রান ৪ লাখ ২৯ হাজার ১১।


তবে গড় রানে ঠিকই সবার ওপরে অস্ট্রেলিয়া। ৮৬৮ ম্যাচে তাদের খেলে খেলেছেন ৪৬৭ ক্রিকেটার। গড় রান ৩২.৬০। ইংল্যান্ড খেলেছে ১ হাজার ৮২ ম্যাচ। এখনও পর্যন্ত মাঠে নেমেছেন ৭১৭ জন ক্রিকেটার। গড় রান ৩০.৩২।


অ্যাডিলেইড টেস্টের তৃতীয় দিন শুরুর আগে ৫১৬ টেস্টে ৩১৬ ক্রিকেটার নিয়ে ২ লাখ ৭৮ হাজার ৭৭৮ রান করে তিনে ভারত। তাদের গড় ৩১.৭৭।


রানের তালিকায় বাংলাদেশ আছে ৯ নম্বরে। ১৫০ টেস্টে তাদের রান ৬৪ হাজার ৮৫০। ১০৬ ক্রিকেটার নিয়ে গড় রান ২৩.২৪, যা প্রথম দশটি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সর্বনিম্ন। 


আরও খবর




শ্রীপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় ঝরে গেল বাবা-ছেলের প্রাণ,নাতি আহত

হালুয়াঘাট হাসপাতালে শিশুর স্বর্ণের চেইন চুরি: সিসিটিভির সূত্রে আটক নারী, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

ইউজিসির ১৪ তলা আবাসিক ভবনের নকশা ও ডিপিপি প্রণয়নের দায়িত্ব পেল ডুয়েট

গাজীপুরে নিম্নমানের পাথর ও কম রডে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসী

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয়

মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী

পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ

রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন

চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’