শিরোনাম
সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু কালীগঞ্জে দেওপাড়া দুর্গা মন্দিরে চুরি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা তুমলিয়াকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাই মামুন আখাউড়া ইমিগ্রেশনে যাত্রীসেবায় হুইলচেয়ার উপহার দিলেন সহকারী হাইকমিশনার হাসান জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু মুরাদনগরে সামছুল হক কলেজে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ হারিয়েএকজন কিংবাদন্তি সাল্হ উদ্দিন আহমেদ তালুকদারের অবসান শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যা,স্ত্রী গ্রেপ্তার মুরাদনগরে ফেক আইডি ব্যবহার করে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার,থানায় জিডি
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে ২০০ টাকা ছাড়া মেলে না ছাড়পত্র

প্রকাশিত:শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা:

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবং শিশুর হাতে লাগানো ক্যানুলা খুলে দিতে ৫০ টাকা দাবির অভিযোগ উঠেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছাড়পত্র আটকে রাখার পাশাপাশি রোগীর স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেছেন এক শিশুর মা।

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া গ্রামের সাড়ে তিন মাস বয়সী শিশু রিফাত শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে গত ১৯ সেপ্টেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার সময় তার পরিবারের কাছে টাকা দাবি করা হয় বলে অভিযোগ।

রিফাতের মা অভিযোগ করে বলেন, মামুন নামে এক ব্যক্তি আমাদের কাছে ২০০ টাকা চান। আমরা টাকা দিতে চাইনি। কিন্তু টাকা না দেওয়া পর্যন্ত আমাদের ছাড়পত্র দেওয়া হয়নি। পরে ২০০ টাকা দেওয়ার পর ছাড়পত্র পাই।

এ ছাড়া শিশুটির হাতে লাগানো ক্যানুলা খুলে দেওয়ার জন্যও ৫০ টাকা চাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্টদের আচরণ খারাপ হয়ে যায় বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে শিশু ওয়ার্ডের বিল্লালের সঙ্গে কথা হলে তিনি বলেন, তাদের কোনো বেতন নেই, তাই টাকা নেই। তখন জানতে চাওয়া হয় বেতন নেই তো হাসপাতালে আপনারা কেন থাকেন, তার স্পষ্ট কোনো উত্তর দিতে পারিনি।

অভিযোগের বিষয়ে মামুনের সঙ্গে কথা হলে তিনিও বলেন, টাকা ছাড়া ছাড়পত্র দেওয়া হবে না। আমাদের কোনো বেতন নেই, তাই এটা আমরা নিই।

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোগীদের কাছ থেকে এভাবে টাকা নেওয়ার বিষয়টি মাঝেমধ্যে শোনা যায়। তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক সাধারণ রোগী ও তাদের স্বজনদের অভিযোগ তারা এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানানোর সুযোগ বা সাহস পান না, এমন কথাও স্থানীয়ভাবে শোনা যায়। ফলে শিশু ওয়ার্ডে এ ধরনের আরও কেউ ভুক্তভোগী হয়েছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ থাকলেও অনেকে বিষয়টি প্রকাশ্যে না জানানোর কারণে সব ঘটনা কর্তৃপক্ষের নজরে আসে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় শিশু ওয়ার্ডে রোগীদের কাছ থেকে যারা টাকা নিচ্ছেন, তারা হাসপাতালের কর্মী কি না এবং কার অনুমতিতে সেখানে কাজ করছেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


আরও খবর




মান্দা নওগাঁয় ১১টি উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে ২০০ টাকা ছাড়া মেলে না ছাড়পত্র

সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু

কালীগঞ্জে দেওপাড়া দুর্গা মন্দিরে চুরি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ভাতা ভোগীদের মাঝে পানি ও কেক বিতরন করেন ইউপি চেয়ারম্যান পদ-প্রার্থী

বোদায় মানবিক ও কল্যাণমূলক উদ্যোগে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মনপুরা থানা পুলিশ

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে - মোশারফ হোসেন এমপি

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা

ফুলবাড়িয়ায় ইজতেমা বাস্তবায়নে তাবলীগী সভা

গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা

পঞ্চগড়েরর বোদা আউলিয়ার ঘাটে নৌ-ট্র্যাজেডির ৪ বছর আজ

ধর্মপাশা গাছতলায় সংখ্যালঘুর বসত ঘরে আগুন ও মালামাল লুট সহ ৩ জন আহত

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি


এই সম্পর্কিত আরও খবর

মান্দা নওগাঁয় ১১টি উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু

কালীগঞ্জে দেওপাড়া দুর্গা মন্দিরে চুরি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ভাতা ভোগীদের মাঝে পানি ও কেক বিতরন করেন ইউপি চেয়ারম্যান পদ-প্রার্থী

বোদায় মানবিক ও কল্যাণমূলক উদ্যোগে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মনপুরা থানা পুলিশ

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে - মোশারফ হোসেন এমপি

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা

ফুলবাড়িয়ায় ইজতেমা বাস্তবায়নে তাবলীগী সভা

গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা