শিরোনাম
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

শান্তি-সম্প্রীথির সুনামগঞ্জ গড়তে ১১ দফা ঘোষণা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::


সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্টে’র এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে শান্তি-সম্প্রীতির সুনামগঞ্জ গড়তে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে ১১দফা ঘোষণা করা হয়।


সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর এ্যাম্বাসেডর মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহবিুল ইসলাম এর সভাপতিত্বে ও পিএফজি সমন্বয়কারী জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ এর সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিকআত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুনজিত কুমার চন্দ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর পরিচালনা পরিষদ সদস্য ও সুনামগঞ্জ পিএডিএন এর প্রধান উপদেষ্টা নুরুল হক আফিন্দী, সুনামগঞ্জ রামকৃষ্ণ মিশন এর ধর্মগুরু স্বামী হৃদয়ানন্দ মহারাজ, ইমাম মোয়াজ্জিন পরিষদ এর সভাপতি মাওলানা আবু সাঈদ, সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান এর সাধারণ সম্‌পাদক ডেনিস চত্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর সহ সভাপতি বিটু বড়ুয়, কন্যা-শিশু এডভোকেসি ফোরাম এর সুনামগঞ্জ জেলা সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট হাফেজা ফেরদৌসী লিপন, উপ-পুলিশ পরিদর্শক মো: জহির হোসেন, ব্র্যাক এর জেলা সমন্বয়ক একে আজাদ।


সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ লোকমান আহমদ, গীতা পাঠ করেন অমিত চক্রবর্তী, বাইবেল পাঠ করেন ডেনিস চক্রবর্তী, ত্রিপঠক পাঠ করেন বিটু রড়ুয়া। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সভা শুরু হয়।


সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা, স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সদস্য হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সহসভাপতি সুখেন্দু সেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর কুদরত পাশা।


উক্ত সংলাপে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সংস্কৃতি কলেজ এর অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিস এ্যাম্বাসেডর মাহবুবুল হাছান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আবুল হোসেন, তৃতীয় লিঙ্গের প্রিয়াংকা, সংবাদ কর্মী আমিনুল হক, সামছুল কাদির মিসবাহ, কর্ণবাবু দাস, মাওলানা নূর হোসাইন, মাওলানা রেদওয়ান আহমদ, মাওলানা ফয়জুন নুর, মাওলানা আরশদনোমান,  মাওলানা তাজুল ইসলাম, পুরোহিত কৃষ্ণ গোপাল গোস্বামী, নারায়ন চক্রবর্তী, গৌরী শঙ্কর ভট্টাচার্য্য, অমোখ গোস্বামী সমাজ সেবা কার্যালয়ের আলমগীর, নুরুল হাসান আতাহের, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের আলী ইমরান, তুর্য দাস, ঝর্ণা আক্তার প্রমূখ।


প্রধান অতিথির , সুনামগঞ্জের অতিরিকআত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুনজিত কুমার চন্দ বলেন, আজকের অনুষ্ঠানে আমার তাকার কথা ছিল না মাননীয় উপদেষ্টা সুনামগঞ্জে আসায় জেলা প্রশাসক স্যার সেখানে আছেন আমি উনার প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। এসে নিজকে ভাগ্যবান মনে করছি কারণ ভাল এবং ব্যাতিক্রমধর্মী একটি অনুষ্ঠানে এসেছি। আমি আশা করি আপনাদের মাধ্যমে সুনামগঞ্জ সদর উপজেলায় শান্তি-সম্প্রীতি বজায় থাকবে। তিনি আহ্বান জানান সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, সেখানে কোন ধরণের গোজব ছড়ানো হলে না জেনে সহমত প্রকাশ করা যাবে না। যাচাই বাচাই করতে হবে। তিনি কার্যক্রমের সুফল কামনা করে এমন একটি ভাল উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানান।


সভায় দি হাঙ্গার প্রজেক্ট এবং পিএফজি কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এযাবৎকালে পরিচালিত কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। ধর্মীয়, জাতিগত এবং রাজনৈতিক সংঘাত-সহিংসতা পরিহার করে একটি শন্তি ও সম্প্রীতির সুনামগঞ্জ গড়তে সকলের দায়িত্বশীল ভুমিকা কামনা করেন।


ধর্মীয় নেতারা বলেন, নিজ নিজ ধর্মীয় বিধান থেকে সম্প্রীতি’র বাণী সকলের কাছে পৌছে দিতে হবে। ধর্মের নামে অধর্ম করা যাবে না। যারা ধর্মীয় অনুসাসন মেনে চলে তারা সংঘাস সংঘর্ষে লিপ্ত হতে পারে না।


অংশগ্রহণকারীগণ শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে নিজদের মতামত তুলে ধরেন। এসময় শান্তি-সম্প্র্রীতির সুনামগঞ্জ গড়তে ১১ দফা সম্বলিত ঘোষণাপত্র পাঠ ও সংহিতি প্রকাশ এবং স্বাক্ষর করেন উপস্থিত সকলে।


আরও খবর




মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২