শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

সাভার-আশুলিয়াকে সিটি করপোরেশন করার পরিকল্পনা; মিশ্র প্রতিক্রিয়া স্থানীয়দের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৫ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৫ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আধুনিক নগরায়ণের ধারাকে আরও সুসংগঠিত ও সেবামুখী করতে গঠন করা হচ্ছে সাভার-আশুলিয়া সিটি করপোরেশন। সরকারের এ সিদ্ধান্তে উন্নত নাগরিক সুবিধা ও প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা। তবে বাস্তবায়নে দেখা দিতে পারে কিছু কাঠামোগত চ্যালেঞ্জও।


শিল্পনগরী হিসেবে পরিচিত সাভার ও আশুলিয়া। তবে অনিয়ন্ত্রিত নগরায়ণ, পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠা শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা এ অঞ্চলকে ধীরে ধীরে পরিণত করেছে নানা নাগরিক সমস্যার কেন্দ্রে। সীমিত সম্পদ ও জনবল নিয়ে সাভার পৌরসভা ও আশপাশের ইউনিয়ন পরিষদগুলো এতদিন এ বিপুল জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণে হিমশিম অবস্থা।


তবে সিটি করপোরেশন বাস্তবায়নের পর সেবা কতটা সম্প্রসারিত হবে— তা নিয়ে নাগরিকদের মধ্যে এখনও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।


স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আমাদের এখানে নিম্ন মধ্যবিত্ত লোকের সংখ্যাই বেশি। তবে আমরা এখানে বর্তমানে যে পজিশনে আছি, এ পজিশনেই থাকতে চাই।’


অন্য একজন বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগটা অনেক ভালো হয়েছে। তবে এখানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে কর আদায়ের ব্যাপারটা একটু কঠিন হয়ে দাঁড়াবে।’


এদিকে সাভারকে সিটি করপোরেশনে উন্নীত করার সিদ্ধান্তে উচ্ছ্বাস জানিয়েছে সচেতন মহল ও জনপ্রতিনিধিরা। তাদের মতে, সিটি করপোরেশন গঠিত হলে নাগরিক সুবিধা ও সেবার মান বাড়বে। তবে তাদের আশঙ্কা— উন্নত সেবার সঙ্গে সঙ্গে নাগরিক ব্যয়ও বাড়তে পারে।


সাবেক পৌর কাউন্সিলর লায়ন মো. খোরশেদ আলম বলেন, ‘আমার প্রস্তাব থাকবে সাভার সিটি করপোরেশন হলে অবশ্যই যেন, নাগরিক সুবিধার কথা চিন্তা করে সব কার্যক্রম যেন একসঙ্গে শুরু করা যায়।’


সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, ‘সাভার সিটি করপোরেশন হলে, এলাকার জনগণের জীবনযাত্রার মান বাড়বে। বাজেট বাড়বে, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে। ড্রেনেজ ব্যবস্থা ভালো হবে।’


এদিকে নতুন সিটি করপোরেশন গঠনের মাধ্যমে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা গেলেও বিভিন্ন কারণে এ মুহূর্তে সাভার উপজেলাকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা অযৌক্তিক বলছেন নগর পরিকল্পনাবিদরা।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. গোলাম মঈনুদ্দিন বলেন, ‘সাভার পৌরসভা বিগত প্রায় তিন দশকের অধিক সময় ধরে তার যে কাজের পারফরম্যান্স বা যে ধরনের ফলাফল সেটা বিবেচনায় নিলে এ মুহূর্তে সিটি করপোরেশন হিসেবে তাকে উন্নীত করাটা খুব বেশি যুক্তিযুক্ত বা খুব বেশি সুচিন্তিত পদক্ষেপ হিসেবে আমার কাছে মনে হচ্ছে না।’


অপরিকল্পিত নগরায়ণের চাপ মোকাবিলায় ‘সাভার সিটি করপোরেশন’ গঠনকে অনেকেই সময়োপযোগী হিসেবে দেখছেন। তবে এ উদ্যোগকে সফল করতে হলে প্রশাসনিক প্রস্তুতি, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং কার্যকর সমন্বয়ের ঘাটতি দূর করাই হবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 


আরও খবর




তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার