শিরোনাম
মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

সীমান্তবর্তী শ্রীবরদীতে কলা চাষে বিপ্লব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৬ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৬ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ফজলুল করিম শেরপুর প্রতিনিধি


শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় কলা চাষে বিপ্লব ঘটেছে ! কলা চাষে উৎপাদন খরচ কম,অল্প পরিশ্রম ও বাজারে ব্যাপক চাহিদা থাকার কারণে ধান চাষ বাদ দিয়ে কলা চাষে উদ্বুদ্ধ হচ্ছে স্থানীয় কৃষকেরা। কারণ কলা চাষে স্বল্প সময়ে বেশি আয় করা সম্ভব। 


স্থানীয় কলা চাষীরা বলেন, ‘একটি কলা গাছ থেকে একবার ফল সংগ্রহ করার পর সেই গাছের পাশ থেকে নতুন কুড়ি জন্মায়, যা ভবিষ্যতে কলা গাছের চারা হিসাবে ব্যবহার করা যায়। এসব কলার চারা প্রতিটি ৭ থেকে ৮ টাকায় বিক্রি করে অতিরিক্ত আয় হয়। 


কলা আবাদের সাথে সাথে অনান্য শাক-সবজি একই বাগানে চাষ করার সুবিধা থাকার কারণে দুই দিক থেকে লভ্যাংশ পাচ্ছেন স্থানীয় কৃষকেরা। শ্রীবরদী উপজেলার আবহাওয়া ও মাটি কলা চাষের জন্য অত্যন্ত উপযোগী থাকার কারণে অল্প খরচে অধিক মুনাফা লাভ হয়, অনান্য ফসলের তুলনায় কলা চাষে পোকা মাকড় ও ছত্রাক এর আক্রমন কম থাকার কারণে কৃষক আগ্রহ দিন দিন বেড়ে যাচ্ছে।


সরেজমিনে দেখা যায় শ্রীবরদী উপজেলার আবুয়ারপাড়া,কলাকান্দা, বিলভরট, রানীশিমূল, লঙ্গরপাড়া, গড়পাড়া, ভেলুয়া, মাদারপুর, পোড়াগর,দহেরপাড়সহ বিভিন্ন এলাকায় উন্নত জাতের কলা চাষ হচ্ছে, যেমন সাগর কলা এবং সবরি কলা। চারিদিকে তাকালে কলা গাছ ছাড়া অন্য কোন ফসল চোখে পড়ে না। কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা পেয়ে কৃষকরা ফলনের পরিমাণ অধিক হাড়ে বেড়ে গেছে। পাশাপাশি জৈব সার ও সঠিক সেচ ব্যবস্থাপনার মাধ্যমে ফলের গুণগত মান ঠিক থাকছে।


শ্রীবরদী উপজেলার উৎপাদিত কলা স্থানীয় বাজার ছাড়াও ঢাকার পাইকারি বাজার এবং অন্যান্য শহরে কলা সরবরাহ করা হচ্ছে। এর ফলে কৃষকরা ভালো দাম পাচ্ছেন।


আবুয়ারপাড়া কৃষক আব্বাস আলীর সাথে কথা বললে তিনি বলেন, এক বিঘা জমিতে কলা চাষ করে বছরে ১ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করা যায়, আমি ১ একর জমিতে কলা চাষ করেছি। এতে ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা খরচ হবে। খরচ বাদ দিয়ে প্রায় ৩ লাখ থেকে সাড়ে ৩ লাখ টাকা লাভ হবে। এর পাশাপাশি বাড়তি ফুলকপি সবজি চাষ করেছি। " ধান চাষে খরচ বেশি, লাভ কম তাই আমরা এলাকার চাষীরা কলা চাষে উদ্বুদ্ধ হয়েছি। "


আরেক কৃষক ফজল মিয়া বলেন, আগে শ্রীবরদী এলাকার এসব জমিতে শুধু ধান চাষ করা হত, এখন বেশি লাভ হওয়ায় সবাই কলা চাষ করছেন। "


শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহমুদুল হাসান আকন্দের সাথে কথা বললে তিনি বলেন , এ পর্যন্ত উপজেলায় ৭৩০ হেক্টর  জমিতে কলা চাষ করা হয়েছে। আশাবাদী যেভাবে কলার চাষ বৃদ্ধি পাচ্ছে তাতে অচিরেই ১০০০ হেক্টর পেরিয়ে যাবে৷ কলা চাষে অল্প পরিশ্রম ও বেশি লাভের কারণে চাষীরা কলা চাষে ঝুঁকছেন। আমাদের কৃষি বিভাগ সবসময় কৃষক দের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং বাগান পরিদর্শন করে কৃষকদের সুপরামর্শ দিচ্ছেন। কৃষকদের যেকোন সমস্যা সমাধানে হলে আমরা তাৎক্ষনিক তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।"


আরও খবর




মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

ঘাটাইলে শিক্ষক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

পীরগাছায় চাঞ্চল্যকর নুপুর হত্যা: আপন ভাই-ভাবী গ্রেফতার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি

চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’

লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী

মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ

সংসদ সদস্য থেকে পদত্যাগ'র হুশিয়ারী কুমিল্লা-০৬ এর সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর

দৌলতপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার প্রতিরোধে ব্যর্থ