
মো: ফখর উদ্দিন,ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর-শ্রীপুর গ্রামের কৃতি সন্তান ও ১৯৯২ সাল থেকে অদ্যাবধি জার্মান প্রবাসী,বিশিষ্ট ব্যবসায়ী এবং গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের গরীব,মেধাবী ও অসহায় ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে সমাজসেবক উপাধি পাওয়া সামসেদ আলম শেখ ছোটন।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে তার পক্ষে তিন লক্ষ টাকার চেক গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু তাহের এর হাতে তুলে দেন তার ছোট ভাই সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মো: মীর হোসেন সহ প্রমুখ।



































