
শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজ সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ধানক্ষেতে পরে থাকতে দেখে স্থানীয় জনতা সদর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আজ ২১ এপ্রিল সোমবার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে।নিহত ওই ব্যক্তি বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান এলাকার মৃত আ: মালেকের ছেলে আ: লতিফ (৪৫) বলে পরিচয় পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।এদিকে নিহত ওই ব্যক্তির গলায় রশি পেচানো থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। মূলত নিহত ব্যক্তির সঙ্গে থাকা অটো রিক্সাটি ছিনতাই করার উদ্দেশ্যেই এ কাজ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, তাতালপুর মির্জাপুর সড়কের পাশে সকাল ৮ টার দিকে স্থানীয় লোকজন অজ্ঞাত ব্যক্তি লাশ পড়ে থাকতে দেখলে ঘটনা জানাজানি হয়।পরে হাজার হাজার উৎসুক জনতা খবর পেয়ে লাশ দেখতে আসে।



































