শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

সন্তানদের সাফল্যের চূড়ায় পৌঁছানো দম্পতি ছালেম-রফিকুন নাহার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:বুধবার ২১ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা) :

ভোলার লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টার কটেজের দম্পতি এ কে এম ছালেম ও বেগম রফিকুন নাহার। পেশায় দু‘জনই ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন। ২ ছেলে ও ৩ মেয়ের আদর্শবান বাবা-মা তারা। সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পেরে তারা আজ গর্বিত।

এ কে এম ছালেম, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মনোবিজ্ঞানে মাস্টার্স করে তার চাচা ভোলা জেলার প্রথম বিএবিটি মরহুম মকবুল আহমেদ সাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোলা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষ করে অবসর নেন।

শিক্ষানুরাগী এই মহৎ মানুষটি সারাটি জীবন অতিবাহিত করেছেন শিক্ষার আলো ছড়িয়ে দিতে। তাঁর হাজারো শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের কেউ সচিব, কেউ বা উচ্চ পর্যায়ের কর্মকর্তা কিংবা সমাজের আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত। এটাই তাঁর জীবনের পরম সার্থকতা।

আর বেগম রফিকুন নাহার (হেনা) বিএ বিএড পাশ করে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসাবে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে শিক্ষকতা করে অবসর নেন। এই দুই শিক্ষকের আদর্শে এবং তাদের সঠিক দিক নির্দেশনায় তাদের ৫ সন্তান স্নাতকোত্তর পাশ করে বিভিন্ন প্রতিষ্ঠানে সততা ও নিষ্ঠার সাথে চাকুরি করছেন।

বড় মেয়ে ছাবিকুন নাহার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি, শাহবাজপুর কলেজ হতে উচ্চ মাধ্যমিক এবং বরিশাল বিএম কলেজ হতে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর পাশ করে বর্তমানে ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজে সহকারি অধ্যাপক ও ইতিহাস বিভাগের প্রধান হিসাবে কর্মরত আছেন।

মেজো মেয়ে আফিরুন নাহার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি, শাহবাজপুর কলেজ হতে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে স্নাতকসহ স্নাতেকোত্তর পাশ করে বর্তমানে ভোলার বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজে সহকারি অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।

বড় ছেলে মোঃ সোয়েব মেজবাহ উদ্দিন লালমোহন বহুমুখী বালক মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি, শাহবাজপুর কলেজ হতে উচ্চ মাধ্যমিক এবং বরিশাল বিএম কলেজ হতে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর পাশ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত থাকার পাশাপাশি বিভিন্ন জাতীয় পত্রিকার কলামিষ্ট হিসাবে লেখালেখি করছেন।

ছোট মেয়ে কামরুন নাহার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড হতে ৮ম প্লেস এবং শাহবাজপুর কলেজ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্টার মার্কসসহ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর শেষ করে ২৪তম বিসিএস পরীক্ষায় পাশ করে বর্তমানে ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন এবং ছোট ছেলে এ কে এম ছায়েম, লালমোহন বহুমুখী বালক মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি, শাহবাজপুর কলেজ হতে উচ্চ মাধ্যমিক এবং বরিশাল বিএম কলেজ হতে ইংরেজি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর পাশ করে বর্তমানে আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, নিউ মার্কেট শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসাবে কর্মরত আছেন।

সন্তানদের এমন সাফল্যে বাবা এ কে এম ছালেম বলেন, আমি পিতা হিসাবে গর্বিত যে আমার ৫ সন্তানই স্নাতকোত্তর পাশ করে নিজ যোগ্যতায় চাকুরী নিয়ে কর্মক্ষেত্রে সফলতার সাথে কর্ম করে যাচ্ছে। এজন্য আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার জীবদ্দশায় সন্তানদের সফলতা দেখে যেতে পেরেছি। আমাদের এই ৫ সন্তানের সাফল্যের জন্য তার মায়ের অবদান বেশি। তাদের মা তাদের সঠিক গাইডলাইন দিয়ে আজ মানুষের মত মানুষ করতে পেরেছে।

সন্তানদের গর্বিত মা বেগম রফিকুন নাহার বলেন, আমি একজন মাধ্যমিক স্কুলের শিক্ষিকা ছিলাম, তাই অন্যের সন্তানদেরকে শিক্ষিত করার পাশাপাশি নিজের সন্তানদের ও উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। যাহাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের মত মানুষ হতে পারে। আমি অবসর নিয়েছি, আর আমার সন্তানরা আজ উচ্চ শিক্ষিত এবং সবাই সফলতার সাথে চাকুরি করছে এটাই আমার গর্ব। আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন।


আরও খবর




দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু