শিরোনাম
জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত উৎপাদন শুরুর দুই দিনেই ফের বন্ধ সিইউএফএল অসহায় বৃদ্ধ সাজু শেখের মুখে হাসি: ঘর মেরামত সামগ্রীর পর এবার ব্যাটারিচালিত ভ্যান দিল জেলা প্রশাসন মুরাদনগরে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের যোগদান গজারিয়ায় অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত ধুনটে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন,দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা মুরাদনগরে ইউপি সদস্য আনোয়ার হত্যা মামলার আসামি পিন্টু গ্রেপ্তার পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনে স্মার্ট টহল: কমেছে অপরাধ, গ্রেফতার ২৮১৯

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ০৪ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৪ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ডিজিটাল মনিটরিংয়ের (নজরদারি) আওতায় রয়েছে সুন্দরবন। এর মাধ্যমে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় স্মার্ট টহল ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বিষ দিয়ে মাছ শিকার বন্ধে ড্রোন দিয়ে চলছে মনিটরিং কার্যক্রম। এতে গত ছয় বছরে সুন্দরবন থেকে দুই হাজার ৮১৯ শিকারি ও অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে এক হাজার ৩২৫ নৌযান, মাছ ও প্রাণী শিকারের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।


স্মার্ট টহল কী?


সুন্দরবন বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক বছর আগেও বনরক্ষী এবং নৌকাচালক নৌকাযোগে সুন্দরবনে টহল দিতেন। তখন টহল পরিমাপ পদ্ধতি, তথ্য সংরক্ষণ, আইন প্রয়োগের দক্ষতা, প্রযুক্তিগত উৎকর্ষতার সীমাবদ্ধতা ছিল। বর্তমানে স্মার্ট টহল পরিচালিত হচ্ছে। ৮-১০ জনের টহল দল গলায় বাইনোকুলার ঝুলিয়ে বুকে গো-প্রো ক্যামেরা বেঁধে এবং বুলেট প্রুফ জ্যাকেট পরে জলে-স্থলে টহল দিচ্ছেন। তাদের সঙ্গে থাকছে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, জেনারেটর, ১২-১৪ দিনের খাবার ও ওষুধ, দ্রুতগামী জলযান, লগ বই এবং জিপিএস রিসিভার। তারা সহজেই বন্যপ্রাণী, এদের প্রতি হুমকিসমূহ ও অপরাধীকে শনাক্ত করেন। সেইসঙ্গে মালামাল আটক ও অপরাধীদের গ্রেফতার করছেন। পরবর্তী দিনের টহল পরিচালনার দিক-নির্দেশনা দিচ্ছেন। টহল শেষে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরি করেন। বন্যপ্রাণী ও এদের আবাসস্থল, অপরাধ-অপরাধী, বন্যপ্রাণী শিকারি, বন্যপ্রাণীর সংখ্যা, বনজসম্পদ আহরণের স্থানগুলোর বিষয়ে ডাটাবেজ তৈরি করছেন। এর ফলে আগামী দিনে লগ বইয়ের প্রয়োজন পড়বে না। লগ বই ও জিপিএস রিসিভারের স্থান দখল করেছে সাইবার ট্র্যাকার। সাইবার ট্র্যাকার হলো একটি মোবাইল এপ্লিকেশন। যা জিপিএস সুবিধাসম্পন্ন যেকোনো স্মার্ট মোবাইল ফোনে ইনস্টল করে টহল কার্যক্রম চালানো যায়।



খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দরবন ও জীববৈচিত্র্য রক্ষায় ইউএসএআইডির অর্থায়নে বাঘ প্রকল্পের সহযোগিতায় ২০১৫ সালের জুন মাস থেকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম বন্যপ্রাণী অভয়ারণ্যে স্মার্ট টহল শুরু হয়। স্ট্রেনদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ডলাইফ প্রোটেকশন প্রকল্পের অর্থায়নে ২০১৬ সালের জুন মাস থেকে সুন্দরবনের অন্যান্য রেঞ্জে স্মার্ট টহল সম্প্রসারণ করা হয়। এর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, অননুমোদিত জাল ব্যবহার, কাঁকড়া ধরা, বন্যপ্রাণী শিকার এবং শিকার নিষিদ্ধ এলাকায় মাছ ধরা রোধ সম্ভব হয়েছে। সেইসঙ্গে বন্যপ্রাণী হত্যা ও অপরাধ কমেছে।


স্মার্ট টহলের পদ্ধতি


প্রতি রেঞ্জে নিয়মিত দুটি দল মাসে দুবার পর্যায়ক্রমে টহল দেয়। প্রত্যেক দল ১২-১৪ দিন এবং প্রতিদিন সাত-আট ঘণ্টা টহল দেয়। সংরক্ষিত এলাকার প্রবেশযোগ্য সব স্থানে জলযানে ও পায়ে হেঁটে কার্যক্রম চালানো হয়। অপরাধপূর্ণ এলাকা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। তাদের সঙ্গে হ্যান্ডবুক, লগ বই, মানচিত্র, জরুরি যোগাযোগ নম্বর, সাইবার ট্র্যাকার, জিপিএস, খাবার ও ওষুধ, মোবাইল, ভিএইচএফ রেডিও এবং ওয়াকিটকিসহ প্রয়োজনীয় সরঞ্জাম থাকে। টহলের সময় বন্যপ্রাণী পর্যবেক্ষণ এবং বনে অপরাধ অনুসন্ধান করা হয়। অপরাধের প্রমাণ, আলামত সংগ্রহ, সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি এবং গ্রেফতার করা হয়।



স্মার্ট টহলের কারণে সুন্দরবনে অপরাধ, বন্যপ্রাণী এবং হরিণ হত্যা কমেছে বলে উল্লেখ করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল।


তিনি বলেন, ‘ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আমাদের সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। নদী ও খাল নজরদারিতে ড্রোন ব্যবহার হয়। এর সফলতাও পাওয়া গেছে। স্মার্ট টহল ব্যবস্থা আগের চেয়েও জোরদার করা হয়েছে। এসব কাজে জনসম্পৃক্ততা বাড়াতে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। তবে অপরাধীর সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হয়। এমন ২৮টি ঘটনায় এক লাখ ৯৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত স্মার্ট টহলের আওতায় দুই হাজার ৮১৯ জনকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে বিপুল পরিমাণ নৌযান, মাছ ও প্রাণী শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’


মাছ শিকারের ঘটনা কমেছে


সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের ঘটনা এখন আর তেমন ঘটছে না বলে জানালেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান। তিনি বলেন, ‘বিশ্ব বন্যপ্রাণী দিবসের এবারের প্রতিপাদ্য হলো মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন। এই প্রতিপাদ্য অনেক আগে থেকেই সুন্দরবন এলাকায় বাস্তবায়ন হচ্ছে। এর আওতায় ড্রোন দিয়ে মনিটরিংয়ের ব্যবস্থা চালু করা হয়েছে। স্মার্ট টহল চলছে। যার ফলে সুন্দরবনের গহীনের খালে নজরদারি বাড়ানো সম্ভব হয়েছে।’



এদিকে, রবিবার (৩ মার্চ) বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে মোংলায় ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপার’-এর আয়োজনে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে মূল চ্যালেঞ্জ হলো বন্যপ্রাণী অপরাধীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা পরিচালনায় জটিলতা। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির এক সমীক্ষায় দেখা গেছে, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্যের প্রায় ৩০ শতাংশ ঘটনায় আসামি গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২০ শতাংশ কম ঘটনায় মামলা হয়েছে। অনেকে গ্রেফতার হয়নি।


আরও খবর




বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) কর্তৃক এক কোটি দুই লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শিরিনা রিংকির ঢাকায় মৃত্যু, স্বামী আটক

উস্কানি নয়, জীবিকার তাগিদ - কাজী ফার্মসের ফিডমিলে শ্রমিকের ক্ষোভের আর্তনাদ

চি‌কিৎসাবিহীন বি‌চ্ছিন্ন দ্বীপ উপ‌জেলা রাঙ্গাবালী স্বাধীনতার ৫৬ বছ‌রেও হয়‌নি হাসপাতাল!

বোদায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময়

বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

সোনারগাঁ‌য়ে ভাঙা‌রি ব‌্যবসায়ী আইয়ুব হত্যার রহস‌্য উদঘাটন, গ্রেপ্তার ২

হালুয়াঘাটের ধারা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি, সভাপতি নজরুল সম্পাদক মুতিউর

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে দুই যুবকের ৩ মাসের কারাদন্ড

জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত

লালপুর থানার অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার

রাণীনগরে অবমুক্ত করা হলো ২৭১ কেজি পোনা মাছ

মুরাদনগরে ইয়াবাসহ ‘আওয়ামী সন্ত্রাসী’ খলিল গ্রেপ্তার, সামনে এলো রামদা হাতে সেই ছবি

কাজিপুরের গুদাম কর্মকর্তার অর্ধশত ফলজ গাছের চারা রোপন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) কর্তৃক এক কোটি দুই লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শিরিনা রিংকির ঢাকায় মৃত্যু, স্বামী আটক

উস্কানি নয়, জীবিকার তাগিদ - কাজী ফার্মসের ফিডমিলে শ্রমিকের ক্ষোভের আর্তনাদ

চি‌কিৎসাবিহীন বি‌চ্ছিন্ন দ্বীপ উপ‌জেলা রাঙ্গাবালী স্বাধীনতার ৫৬ বছ‌রেও হয়‌নি হাসপাতাল!

বোদায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময়

বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

সোনারগাঁ‌য়ে ভাঙা‌রি ব‌্যবসায়ী আইয়ুব হত্যার রহস‌্য উদঘাটন, গ্রেপ্তার ২

হালুয়াঘাটের ধারা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি, সভাপতি নজরুল সম্পাদক মুতিউর

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে দুই যুবকের ৩ মাসের কারাদন্ড