শিরোনাম
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী মাগুরা শ্রীপুরে রড নিয়ে হামলার হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

টাঙ্গুয়ার হাওর ইসিএ ঘোষণা হলেও,হয়নি জীববৈচিত্র্যের অবনতিরোধ

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ মে ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দৃষ্টিকোণ থেকে ঝুকিপূর্ণ বিবেচনা করে ঝুঁকিতে ও বিপন্ন দশা থেকে টাঙ্গুয়ার হাওর কে অগ্রাধিকারভিত্তিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে। সরকার ১৯৯৯ সালে টাঙ্গুয়ার হাওর কে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা(ইসিএ)ঘোষণা হলেও,হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য পরিস্থিতির অবনতিরোধ প্রবণতা থামা তো দূরের কথা,উল্টো টাঙ্গুয়ার হাওরের অবনতির মাত্রা আরো বেড়ে রয়েছে হুমকিতে।তার চেয়ে বেশি হতাশার বিষয় হলো টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য অবনতি বেড়ে যাওয়ার পেছনে অধিক আগ্রাসী ভূমিকায় রয়েছে হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা। বুধবার দিনব্যাপী টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখাযায় হাওরের ছোট-বড় সবকটি বিলে চায়না দোয়ারি জাল,প্লাস্টিকের ছাই,কোনাজাল সহ নিষিদ্ধ সরঞ্জাম নিয়ে জেলেরা মাছ ধরার জন্য অবাধে ঘুরাফেরা করছে।এসময় নাম প্রকাশে অনিচ্ছুক হাওর পাড়ের একাধিক জেলের সাথে কথা হলে উনারা বলেন মাছ নেই হাওরে তবুও পেটের ক্ষুধায় আসতে হয়। এই বছর হাওরের জীববৈচিত্র্য বিধ্বংসী ইলেক্ট্রিক শক মেশিন ও বিষ  দিয়ে যেভাবে মাছ ধরছে কীভাবে মাছ থাকবে।উনারা বলেন এইভাবে চলতে থাকলে হাওরের সবকিছু ধ্বংস হয়ে যাবে।  তথ্যসুত্রে জানাযায় টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত।দুই উপজেলার ১৮টি মৌজায় ৫১টি হাওরের সমন্বয়ে ৯হাজার ৭শত ২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। পানিবহুল মূল হাওর ২৮ বর্গকিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষি জমি।একসময় গাছ-মাছ-পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার ছিল এই হাওর।কিন্তু ইজারাদাররা নিয়মবহির্ভূত ভাবে মৎস্য ও প্রাকৃতিক সম্পদ আহরণের ফলে ধীরে ধীরে হাওরটি ঝুঁকিতে ও বিপন্ন দশায় নেমে আসে।ঝুঁকি ও বিপন্ন দশা থেকে টাঙ্গুয়ার হাওর কে অগ্রাধিকারভিত্তিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে। ১৯৯৯ সালে সরকার হাওরটি কে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করার পর থেকে এই হাওরের ইজারাদারি প্রথা বন্ধ হয়ে যায়।পরবর্তীতে ২০০০ সালের ২০ জানুয়ারি হাওরটিকে রামসার স্থান হিসাবে ঘোষণা করা হয়। আর এ উভয়বিধ ঘোষণার ফলে স্থানীয় সচেতন মহল ধারণা করেছিল টাঙ্গুয়ার হাওর শুধু রক্ষাই পাবে না,এই বিশাল জলাভূমির মৎস্য সম্পদ,বন গাছ-গাছালি পরিযায়ী পাখি ও বণ্যপ্রাণীসহ জীববৈচিত্র্য আবার তার হৃত সমৃদ্ধি ও গৌরব ফিরে পাবে।সেই লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে কয়েক দফা প্রকল্পের মাধ্যমে কাজ করেছে আইইউসিএন,বর্তমানেও হাওরের জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে ২৪জন আনসার ও হাওর উন্নয়ন সমিতির লোকজন কাজ করে যাচ্ছে। কিন্তু সে প্রত্যাশা পুরণ হওয়া তো দূরের কথা,মাছের প্রজনন কেন্দ্র টাঙ্গুয়ার হাওরে মাছের সংকট দেখা দেওয়ায়,হাওর পাড়ের মানুষ এখন পুকুরের চাষকৃত মাছের উপর নির্ভরশীল।যদিও এখানকার মানুষ এসব মাছ খেয়ে অভ্যস্ত না।টাঙ্গুয়ার হাওর পাড়ের জয়পুর গ্রামের প্রবীণ মুরব্বি ইজারাদারের সময়ে সংরক্ষণের দায়িত্বে থাকা কালামিয়া জানান আমরা আগে প্রচুর মিঠাপানির মাছ খাইতাম,ইজারাদার যখন ছিল হাওর শাসন ছিল,হাওরের প্রচুর পরিমাণ কাটাবাঁশ দেওয়া হইতো।এইভাবে কারেন্টের মেশিন,বিষ,সেচ দিয়া মাছ ধরা হতো না।এখন কতপ্রকার জাল দেখতাছি চায়না দোয়ারি জাল প্লাস্টিকের ছাই,এইতার নাম আগে আমরা শুনছিয়েই না।সেই সময় টাঙ্গুয়ার হাওর দিয়া এইপাড় থেকে হেইপাড়ে গেলে দুইএকটা রুইমাছ নৌকায় লাফাইয়া উঠতো,আর এখন রুইমাছ চোখেই দেখি না।উনি বলেন শুনেছি টাঙ্গুয়ার হাওরে ইজারা দেওয়া বাদ করে সরকার হাওরের বনজঙ্গল গাছপালা বন্যপ্রাণী,পরিযায়ী পাখি ও মৎস্য সম্পদসহ  জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য হাওরের প্রতি বাড়তি যত্ন,নজর ও পরিচর্যা নিশ্চিত করবে,যাতে হাওরের জীববৈচিত্র্য আবার পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়,প্রশাসনের অবহেলায় হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা হাওরের জীববৈচিত্র্য রক্ষায় শুধু ব্যর্থই হয়নি,বরং তারা লোভের বসতে হাওরটিকে বাড়তি আয়ের উৎস বানিয়ে হুমকিতে ফেলে দিয়েছে।টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্মানিত সদস্য ও ইকো - ট্যুরিস্ট গাইড অখিল তালুকদার জানান প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওর কে সংকটাপন্ন থেকে হাওরের গুরুত্ব বাড়িয়ে দিলেও স্থানীয় প্রশাসনের অবহেলার সুযোগে,হাওরের জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বে থাকা লোকজন অর্থের লোভে এই সংকটাপন্ন হাওরে জীববৈচিত্র্যের ধ্বংসাত্মক ইলেক্ট্রিক শক মেশিন দিয়ে মৎস্য আহরণ,বিষপ্রয়োগে মৎস্য ও পাখি নিধন সেচ দিয়ে মৎস্য আহরণ এছাড়াও নিষিদ্ধ সরঞ্জাম কোনাজাল ও চায়না দোয়ারি জাল দিয়ে মৎস্য আহরণের সুযোগ করে দেওয়ায় হাওরটি এখন প্রায় মাছ শূণ্য ও হাওরের জীববৈচিত্র্যও রয়েছে হুমকির মুখে।হাওরটিকে পুনরুজ্জীবিত করতে হলে করনীয় কী, এমন প্রশ্নের জবাবে উনি বলেন প্রথমেই হাওরে সংরক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহীতার আওতায় আনা,হাওরের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর বাড়তি আয়ের সুযোগ তৈরি করে দেওয়া। মাছের অভয়াশ্রমে বাঁশ স্থাপন,এছাড়াও পলি পড়ে ভরাট হয়ে যাওয়া বিল ও নদী পরিকল্পিত ভাবে খননের ব্যবস্থা,উজাড় হয়ে যাওয়া বনজঙ্গল ও গাছগাছালি সংরক্ষণ ও বৃক্ষরোপণ করে বনায়ন তৈরি।উনি বলেন এই হাওরের জীববৈচিত্র্য রক্ষা, উন্নয়ন ও সম্প্রসারণের নামে কয়েক দফা প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে।কিন্তু  জীববৈচিত্র্য সম্প্রসারণ দূরের কথা,অবনতিরোধ করতেও ব্যার্থ হয়েছে প্রকল্পগুলো। 


আরও খবর




দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু