শিরোনাম
আওয়ামী লীগের ভুল নীতিতে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভাঙনে বিলীন একের পর এক গ্রাম, বদলে যাচ্ছে ফেনীর ‘মানচিত্র’ কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া অপরিকল্পিত নগরায়ণে দায়ী নিয়ম না মানার প্রবণতা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা ঢাকার জলাবদ্ধতা নিরসনে দুই সিটির ‘মহাপরিকল্পনা’ চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
শনিবার ১১ জুলাই ২০২৬
শনিবার ১১ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে একটি খাল খননে ফিরেছে কৃষকের ভাগ্য, বদলে গেছে ২৫ হাজার একর জমির চিত্র

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৮ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৮ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী রাউতনগর খাল পুনঃখননের ফলে এলাকার কৃষিতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা, ফিরতে শুরু করেছে কৃষকের ভাগ্য। আট কিলোমিটার দীর্ঘ খালটি ফিরিয়ে আনায় বদলে গেছে আশপাশের ২৫ হাজার একর জমির চিত্র।


খাল পুনঃখননের ফলে এক ফসলি জমিগুলো পরিণত হয়েছে তিন ফসলি জমিতে। এতে কেবল কৃষকের ভাগ্যই ফেরেনি, সরকারি প্রায় ৩০ একর জমিও দখলমুক্ত হয়েছে।


দীর্ঘদিন ধরে পলি জমে রাউতনগর খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে পড়েছিল। শ্রীপুর মৌজা থেকে শুরু হয়ে কেউটান বর্ডার ব্রিজ পর্যন্ত বিস্তৃত এই খাল একসময় ছিল জীববৈচিত্র্যের প্রাণকেন্দ্র।


পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবছর আশপাশের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। অধিকাংশ জমিতে বোরো ধান ছাড়া অন্য কোনো ফসল ফলানো সম্ভব ছিল না। ফলে কৃষকরা বছরের অর্ধেক সময় কাজবিহীন থাকতে বাধ্য হতেন।


স্থানীয় বাসিন্দা তোতা মিয়া কঠিন দিনগুলোর কথা স্মরণ করে বলেন, ‘আগে বর্ষায় জমিতে পুকুরের মতো পানি থাকতো, ফসল পচে নষ্ট হতো। আর শীতকালে খাল পুরোপুরি শুকিয়ে যেত, সেচের জন্য সামান্য পানিও মিলতো না। আমাদের বাপ-দাদারাও এই জমিতে একের বেশি ফসল তোলার কথা ভাবতে পারেননি। বর্তমানে আমরা এখানে তিন ফসল বা তার থেকে বেশি করতে পারব।’




সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে খাল পুনঃখননের পর দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে। ফলে কৃষকেরা এখন ধান ছাড়াও আলু, গম, ভুট্টা, তেলবীজ ও নানা ধরনের উচ্চমূল্যের সবজি চাষ করছেন। এতে কৃষকের আয় কয়েকগুণ বাড়ার আশা করা হচ্ছে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রাউতনগর খালের পুনঃখননে এলাকার প্রায় ২৫ হাজার একর জমিতে এখন তিন মৌসুমে ফসল ফলবে। এতে প্রতিবছর এই অঞ্চল থেকে শত কোটি টাকার কৃষিপণ্য  উৎপাদিত হবে। এই অর্থনৈতিক প্রবৃদ্ধি কেবল কৃষকের জীবনমানই পাল্টাবে না, এটি গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।


তারা আরও জানান, খাল খননের ফলে একদিকে যেমন জমির দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত হচ্ছে, তেমনি শুষ্ক মৌসুমে খাল থেকে সহজেই সেচ নেওয়া যাবে। পানির সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি প্রায় ৩০ একর জমি উদ্ধার হয়েছে।


কৃষক শামসুল হক (৪২) খালপাড়ে গড়ে তুলেছেন সবজির বাগান। তিনি বলেন, ‘খাল খননের পর শুধু ধান নয়, খালের দুই পারে আমরা এখন বাঁধাকপি, বেগুন, টমেটোসহ নানা ধরনের উচ্চমূল্যের সবজি চাষ করছি। বাজারে সবজি বিক্রি করে ভালো আয় হবে। আগে কাজের খোঁজে ঢাকা বা চট্টগ্রামে যেতে হতো, এখন নিজের জমিতেই বারো মাস কাজ।’


আরেক কৃষক রফিকুল ইসলাম (৪৬) বলেন, ‘আমার বাবা-দাদারা এক ফসলের বেশি কখনও ভাবতে পারেননি। অভাব ছিল নিত্যসঙ্গী। কিন্তু এখন একই জমি থেকে তিনটা ফসল তুলতে পারব। আগের চেয়ে আয় বাড়বে প্রায় তিনগুণ। ছেলে-মেয়েদের স্কুলে পড়ার খরচ নিয়ে আর চিন্তা করতে হবে না।’



পাউবোর নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া বলেন, উদ্ধার হওয়া সরকারি জমি স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো হবে। প্রকল্পটি প্রমাণ করে যে টেকসই উন্নয়ন সম্ভব এবং এর সুফল বহুমাত্রিক।


তিনি আরও বলেন, ‘আমরা খালটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য নতুন পরিকল্পনা নেব, যাতে কৃষকরা বহু বছর ধরে পানির স্বাভাবিক প্রবাহের সুবিধা পান এবং জমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ বৃদ্ধি পায়। রাউতনগর খাল এখন শুধু একটি জলপথ নয়, এটি এই অঞ্চলের মানুষের নতুন স্বপ্ন, সচ্ছলতা ও সম্ভাবনার প্রতীক।


ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবির বলেন, ‘খাল খননের ফলে এখানকার কৃষি অর্থনীতি এখন শক্ত ভিত্তি পেয়েছে। এক সময় যেখানে শুধু ধান হতো, এখন সেখানে আলু, গম, ভুট্টা ও সবজি মিলিয়ে একাধিক ফসল হচ্ছে। কৃষকের জীবনমান পাল্টে গেছে।’


আরও খবর




আওয়ামী লীগের ভুল নীতিতে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙনে বিলীন একের পর এক গ্রাম, বদলে যাচ্ছে ফেনীর ‘মানচিত্র’

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া

অপরিকল্পিত নগরায়ণে দায়ী নিয়ম না মানার প্রবণতা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা

ঢাকার জলাবদ্ধতা নিরসনে দুই সিটির ‘মহাপরিকল্পনা’

চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান

প্রথমবারের মতো বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

উৎস নির্ধারণ ছাড়া জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়: পরিবেশ মন্ত্রী

দেশের ৬ জেলার ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে তুললেন সেলফি

বন্যার পানি কমলেও যোগাযোগ বিচ্ছিন্ন, খাদ্য-বিদ্যুৎ সংকট, মানবেতর জীবন

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড ভোকেট ইউসুফ ।

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন


এই সম্পর্কিত আরও খবর

ভাঙনে বিলীন একের পর এক গ্রাম, বদলে যাচ্ছে ফেনীর ‘মানচিত্র’

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা

দেশের ৬ জেলার ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

বন্যার পানি কমলেও যোগাযোগ বিচ্ছিন্ন, খাদ্য-বিদ্যুৎ সংকট, মানবেতর জীবন

মাওলানা মোশাররফ হোসেন বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন

সোনারগাঁ থেকে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেপ্তার

মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিসের রহস্যজনক ভূমিকা, ক্ষুব্ধ এলাকাবাসী

আশীর্বাদ যখন অভিশাপ: দড়িকান্দিবাসীর ৫ বছরের দুর্ভোগ ঘোচানোর দাবি

দোহাজারী পৌরসভার উদ্যোগে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

বিএসএফ এর পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে রাত দিন পাহাড়া দিচ্ছেন স্থানীয়রা