
শফিকুল স্টাফ রিপোর্টারঃ উপজেলা পরিষদের কার্যালয় বা দপ্তর কোথায় স্থাপিত হবে, তা সম্পূর্ণভাবে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। সব দিক বিবেচনা করে উপযুক্ত স্থানটি কর্তৃপক্ষই নির্ধারণ করবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো 'নিজ বাড়িতে উপজেলা করা' সংক্রান্ত গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার হিসেবে আখ্যায়িত করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।বক্তা তার স্পষ্ট অবস্থানে জানিয়েছেন, তার নিজস্ব বাসস্থান সৈয়দপাড়া-এ অবস্থিত হলেও সেখানে কোনো উপজেলা দপ্তর হচ্ছে না। বরং উপজেলা দপ্তরটি দত্তেরবাজার ইউনিয়ন-এই প্রতিষ্ঠা করা হবে। এটি একটি সুনির্দিষ্ট এবং চূড়ান্ত সিদ্ধান্ত।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে থাকা বিভিন্ন বিভ্রান্তির জবাবে তিনি আরও বলেন, "গঠনমূলক সমালোচনা অবশ্যই করবেন—আমি সাদরে গ্রহণ করব। কিন্তু মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"পাগলা থানার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, পাগলা মৌজা ছাড়াও এই থানার প্রতিটি ইউনিয়নের মানুষ তাকে যে ভালোবাসা ও বিপুল সমর্থন দিয়েছেন, তার জন্য তিনি সবার কাছে চিরঋণী। স্থানীয় প্রশাসন ও সরকার যৌথভাবে জনগণের সুবিধা বিবেচনা করেই উপজেলার চূড়ান্ত সীমানা ও কার্যালয় নির্ধারণ করবে বলে।




























