শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

ভরা মৌসুমে অস্থির কেন পেঁয়াজের বাজার?

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঈদের ছুটিতে কোনও কারণ ছাড়াই বাড়ছে পেঁয়াজের দাম। গত চার দিনে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ২৫ টাকা। বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। চার-পাঁচ দিন আগেও যা ছিল ৫৫ থেকে ৬০ টাকা। অভিযোগ উঠেছে, কৃত্রিম সংকট তৈরি করে আবারও পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা চলছে। রাজধানীতে পেঁয়াজের বড় আড়ৎ শ্যামবাজার থেকে এই অপচেষ্টা চলছে।


ভোক্তাসহ সংশ্লিষ্টদের অভিযোগ, নড়বড়ে বিপণন ব্যবস্থাপনা ও কার্যকর নজরদারির অভাবে এবার ভরা মৌসুমেও পেঁয়াজের বাজার বার বার অস্থিতিশীল হয়ে উঠছে। আর এখন ঈদের ছুটিতে ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা মাঠে না থাকায় এই দাম বৃদ্ধির বিষয়টি সঠিকভাবে মনিটরিংও করা যাচ্ছে না।


খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি পর্যায়েই পেঁয়াজ কিনতে হচ্ছে ৬০ টাকা কেজি দরে। তাই খুচরা পর্যায়ে ৭০ টাকায় বিক্রি করা ছাড়া উপায় নেই। তাছাড়া বাজারে পর্যাপ্ত পরিমাণে হালি (পরিপুষ্ট) পেঁয়াজও পাওয়া যাচ্ছে না।


আর আড়তদাররা জানান, পাবনা ও ফরিদপুরসহ দেশের সব স্থানের মোকামেই ১ হাজার ৭০০ টাকার বস্তা গিয়ে ঠেকেছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। তাই কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম।


সংশ্লিষ্টরা জানিয়েছেন, পচনমীল পণ্য বলে দেশে উৎপাদিত পেঁয়াজের ২৫ থেকে ৩০ ভাগ সঠিক পরিচর্যা ও সংরক্ষণের অভাবসহ নানা কারণে নষ্ট হয়ে যায়। ফলে বাড়তি উৎপাদনের পরও ঘাটতি থেকেই যাচ্ছে। আর এই ঘাটতি মেটাতেই আমদানি করতে হচ্ছে। কিন্তু আমদানি পরিস্থিতিতে কিছু একটা সমস্যা হলেই অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার।


কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চীন ও ভারতের পর শুধু বিশ্বের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশই নয়, আমদানিতেও শীর্ষে বাংলাদেশ। চলতি অর্থবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৬ লাখ মেট্রিক টন। আর দেশে চাহিদা ২৮ থেকে ৩০ লাখ মেট্রিক টন। অর্থাৎ, ঘাটতি নয়, বরং বাড়তি উৎপাদন হচ্ছে পেঁয়াজ।


সরকারি হিসেবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি অন্তত ৪ লাখ থেকে ৬ লাখ মেট্রিক টন। তারপরও শুধু ভারত থেকেই চলতি অর্থবছরে এরই মধ্যে ৭ লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ আমদানি হয়েছে। কাজেই, প্রশ্ন ওঠেছে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও কেন আমদানি ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?


কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য বলছে, গত ১০ বছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে ১৫ লাখ মেট্রিক টন। আর আবাদি জমির পরিমাণ বেড়েছে প্রায় শতকরা ৫০ ভাগ। ২০১১-১২ অর্থবছরে পেঁয়াজ উৎপাদন হয় ২০ লাখ মেট্রিক টন এবং ২০২২-২৩ বছরে আড়াই লাখ হেক্টর জমিতে হয়েছে ৩৪ লাখ মেট্রিক টন। বিপরীতে দেশে পেঁয়াজের চাহিদা ২৮ থেকে ৩০ লাখ মেট্রিক টন। এছাড়া পেঁয়াজ উৎপাদনের অন্যতম শীর্ষ চার জেলা পাবনা, ফরিদপুর, রাজবাড়ী ও রাজশাহী।



তাদের তথ্য বলছে, বিশ্বে পেঁয়াজ উৎপাদনে শীর্ষ দেশ চীন। দ্বিতীয় অবস্থানে ভারত। আর গত ৫ বছরে অষ্টম স্থান থেকে যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর ও পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে এসেছে। আরও বিস্ময়কর তথ্য হচ্ছে, বিশ্বে পেঁয়াজ আমদানিতে শীর্ষে এখন বাংলাদেশ, আর দ্বিতীয় যুক্তরাষ্ট্র। গত পাঁচ বছর ধরে দেশে ৫ লাখ থেকে ৭ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হচ্ছে বছরে।


এছাড়া বিশ্বে সবচেয়ে বড় রফতানিকারক দেশ নেদারল্যান্ডস। এরপরই ভারত ও চীন। বাংলাদেশ তার প্রয়োজনের প্রায় সবটাই ভারত থেকে আমদানি করে।


ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বছরের ৮ ডিসেম্বর এক আদেশে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয় ভারত। এরপর দিনাজপুরের হিলি, সোনামসজিদসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। কিন্তু সিলেট, ফেনী, কুমিল্লা সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হয়। পাইকারি ব্যবসায়ীরা আরও জানান, ভারত থেকে পেঁয়াজ আসবে এমন খবরে গত সপ্তাহে ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম কমিয়ে বিক্রি করা হয়েছিল। কিন্তু পেঁয়াজ আমদানি হয়নি। তার ওপর রোজা উপলক্ষে পেঁয়াজের চাহিদা বেশি। কৃষকরাও বাড়তি দরে পেঁয়াজ বিক্রি করছেন। তাই দামটা বাড়তি।


সূত্র জানায়, বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির বিষয়টি গত ১ মার্চ অনুমোদন দেয় ভারত সরকার। দেশটি পাঁচজন পাঞ্জাবি রফতানিকারকের মাধ্যমে বাংলাদেশে পেঁয়াজ রফতানির সিদ্ধান্তও চূড়ান্ত করেছিল। রফতানিকারক প্রতি ১০ হাজার টন পেঁয়াজ পাঠানোর কথা। গত ৭ মার্চের মধ্যে পেঁয়াজগুলো বাংলাদেশের বেনাপোল, ভোমরা, হিলিসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা ছিল। কিন্তু ভারতের মহারাষ্ট্র প্রদেশের কৃষকরা ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট করেন। এরপর ৪ মার্চ পাঞ্জাবি রফতানিকারকের মাধ্যমে বাংলাদেশে পেঁয়াজ রফতানির বিষয়টি বাতিল করে দেন ওই দেশের আদালত। ফলে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির বিষয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। পরবর্তীতে জি টু জি ডিলিংসের মাধ্যমে সরকার টিসিবির জন্য ১৬শ ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে। যা রাজধানীসহ দেশের কয়েকটি জেলায় টিসিবি তার নির্দিষ্ট গ্রাহকদের মধ্যে বিতরণ করছে, তবে বাজারে এটা কোনও প্রভাবই ফেলেনি।


ফের পেঁয়াজের দাম বাড়ার কারণ সম্পর্কে চাইলে রাজধানীর শ্যামবাজারের বিক্রেতা মোবারক হোসেন জানিয়েছেন, দেশের কৃষকরা এখনও মাঠ থেকে সব পেয়াঁজ তুলে আনতে পারেনি। মাঠের সব পেঁয়াজ উঠলে বাজারে সরবরাহ বাড়বে। তখন দাম কমবে।




এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আগেই জানিয়েছিলেন, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়া হলেও বাংলাদেশে এর কোনও প্রভাব পড়বে না। ভারত থেকে এরই মধ্যে যে পেঁয়াজ কেনা হয়েছে সেগুলো রেলে বাংলাদেশে এসে পৌঁছালে বাজার স্বাভাবিক হবে। তবে রেলে ৫০ হাজার টন নয়, এসেছে মাত্র ১৬৫০ মেট্রিক টন। তাও বাজারে নয়, টিসিবির মাধ্যমে বাজারজাত করা হচ্ছে। এ কারণে বাণিজ্য প্রতিমন্ত্রীর এ ঘোষণার বিন্দুমাত্র প্রভাব বাজারে দেখা যায়নি।


তবে রমজান শেষে হয়ে যাওয়া এবং বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজের দাম কমে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। কিন্তু বাজারে ভারতের পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞার খবরকে পুঁজি করে এবং সবাই ঈদের আনন্দে দিন কাটানোর সুযোগে বিনা কারণে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। তারা এটাও বলার চেষ্টা করছে, সামনে পেঁয়াজের দাম আরও বাড়বে।


এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, দেশে পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। দাম বাড়ার কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়লেই দাম কমবে। বিষয়টি মনিটরিং করা হবে।



আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প