শিরোনাম
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

‎ইয়াবা লুটের টাকা ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি নেতাকর্মীদের অডিও রেকর্ড ভাইরাল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৮ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৮ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

‎ইয়ার রহমান আনান,কক্সবাজার


‎‎* চক্রান্ত নাকি চোরাকারবার? ছাত্রদল নেতার হাতে ৩০ হাজার ইয়াবার গায়েবি বেচাকেনা!


‎* রামুতে ‘মাদক ডিলার’ ছাত্রদল নেতা! আইনশৃঙ্খলা বাহিনী হতবাক!


‎* ৩০ হাজার ইয়াবা গায়েব, টাকা গেল কোথায়? ছাত্রদল নেতার রহস্যজনক বাণিজ্য!


‎* ছাত্র রাজনীতি না মাদক ব্যবসা? রামুতে  ভয়ংকর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে


‎*পরিত্যক্ত ভবনে ইয়াবার হিসাব! ২৮ লাখ টাকায় বিক্রি ছাত্রদল নেতার নেতৃত্বে লুট হওয়া ইয়াবা। *পেছনে ছাত্রদল নেতা! ইয়াবা লুটের ‘অপারেশন’ ফাঁস!


‎কক্সবাজারের রামুতে ৩০ হাজার ইয়াবা লুটের ঘটনা নিয়ে গতকাল শুক্রবার (২৭ জুন) থেকে একাধিক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিমের নেতৃত্বে ইয়াবার চালানটি লুট করা হয়। এ ছাড়া লুট করা ইয়াবা বিক্রির ২৮ লাখ টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন স্থানীয় ছাত্রদল ও বিএনপির ২৩ নেতাকর্মী।


‎অডিওগুলো স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আইডিতে আপলোড করেছেন।এ ঘটনা নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক।কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল আলোকিত সকাল কে বলেন, ‘ইয়াবার চালান লুটের ঘটনায়


ছাত্রদল ও বিএনপির সম্পৃক্ততার কথা অডিওতে প্রচার হওয়ায় দলীয় পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’ইয়াবা লুটের পর বিক্রির টাকা ভাগাভাগি করে নেওয়ার বিষয়ে জানতে চাইলে রামু উপজেলা ছাত্রদল আহ্বায়ক সানাউল্লাহ সেলিম স্থানীয় এক সংবাদকর্মীকে অশালীন ভাষায় গালাগাল করেন।এ সংক্রান্ত অপর একটি অডিও রেকর্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


‎ইয়াবা লুটের বিষয়ে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং স্থানীয় বিএনপি কর্মী গফুর উদ্দিন জানান, মায়ানমার থেকে ইয়াবার চালানটি আনা হচ্ছিল। এটির গন্তব্য ছিল রামু উপজেলা সদরের মন্ডল পাড়ার (সাবেক আওয়ামী লীগের এমপি সাইমুম সরওয়ার কমলের পাড়া'র) বাসিন্দা মনিরের বাড়ি। তবে রাস্তায় রাজারকুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জেগানা নামক এলাকায় চালানটি লুট হয়।


‎‎চালানটি প্রথমে স্থানীয় কাট্টাইল্যা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। ৩০ হাজার ইয়াবার বাজার মূল্য অনেক বেশি হলেও মাত্র ২৮ লাখ টাকায় বিক্রি করে ২৩ জনের মধ্যে ভাগাভাগি করা হয়েছে। ভাগে ছাত্রদল আহ্বায়ক সানাউল্লাহ সেলিম একাই ১০ লাখ এবং অন্যান্য দলীয় ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ৮-১০ হাজার থেকে ২-৩ লাখ টাকা করে পেয়েছেন।


‎তবে ইয়াবা লুটের ঘটনায় জড়িত নন দাবি করে উপজেলা ছাত্রদল আহ্বায়ক সানাউল্লাহ সেলিম আলোকিত সকাল কে বলেন, ‘আমি স্থানীয় পাঞ্জেগানা বাজারটি উপজেলা পরিষদ থেকে ১৭ লাখ ৫৫ হাজার টাকায় এক বছরের জন্য ইজারা নিয়েছি। ব্যবসা-বাণিজ্য নিয়ে বিরোধকে কেন্দ্র করে গফুর মেম্বার আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন।


‎তিনি আরো জানান,  প্রকৃতপক্ষে গত ১৪ জুন ইয়াবার চালানটি লুট হয়। তবে কারা করেছে সেটা তিনি জানেন না।


‎এ দিকে ইয়াবা লুটের পর টাকা ভাগাভাগি করে নেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে নিয়ে দলের ভাবমূর্তি বাড়ার বদলে তৃণমূলের এ সব ঘটনায় ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়ছে।‎


রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু এ ঘটনায় দুঃখ প্রকাশ করে আলোকিত সকাল কে বলেন, ‘আমরা একটি তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছি। কমিটি তিনদিনের মধ্যে রিপোর্ট দিবে। এরপর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’


‎রামু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আলম ইমু এ ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেন। তিনি জানান, ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম একজন বিবাহিত ব্যক্তি হয়ে এমনিতেই গণতান্ত্রিকভাবে ছাত্র সংগঠনে থাকতে পারেন না।


‎‎ইয়াবা লুটের পর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি করে নেওয়ার বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান শুক্রবার (২৭ জুন) বিকেলে আলোকিত সকাল কে বলেন, ‘আমি ইয়াবার চালান লুটের ঘটনাটি শুনেছি। তবে আমার কাছে এখনো কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি।'


আরও খবর




আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার