
স্টাফ রিপোর্টার:
পরিবেশ ও নদীতীর রক্ষায় সুনামগঞ্জের যাদুকাটা নদীতে বুধবার (৮ অক্টোবর) পরিচালিত হয় বিশেষ মোবাইল কোর্ট টাস্কফোর্সের অভিযান।তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু -এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় সঙ্গীয় পুলিশ ও বিজিবি ফোর্স।
অভিযানকালে নদীর পাড় কেটে বালু উত্তোলনের অপরাধে দুইজনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু ইজারাদার ও স্থানীয়দের সতর্ক করে বলেন
নদী আমাদের প্রাণ, পরিবেশ আমাদের অস্তিত্ব। পাড় কেটে বালু উত্তোলন মানে নিজের অস্তিত্বকে ক্ষতিগ্রস্ত করা।তিনি আরও জানান, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে বড় ধরনের বার্তা গেছে সবার কাছে।





























