শিরোনাম
সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

১০ মাস ধরে তিতাসের উলুকান্দি-কালাই গোবিন্দপুর সড়কের কাজ বন্ধ,জনদুর্ভোগ চরমে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:

দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী কুমিল্লা তিতাস উপজেলার উলুকান্দি-কালাই গোবিন্দপুর সড়কের পাকাকরণ কাজ বন্ধ থাকায় উলুকান্দি, উত্তর ও দক্ষিণ শ্রী নারায়ণকান্দি এবং কালাই গোবিন্দপুরসহ ৬টি গ্রামের প্রায় ২০/২২ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, পাকাকরণের জন্য সড়কটির মাটি বক্স কাটিং করে কিছু কিছু অংশে ইটের খোয়া ফেলে রেখেছে। এতে রাস্তায় পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এবং কিছু অংশে মাটি ধসে পড়েছে। যানবাহন তো দূরের কথা হেঁটেই মানুষ চলাচল করতে পারছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী


জানা যায়, তিতাস উপজেলার মাছিমপুর-আসমানিয়া সড়কের বাতাকান্দি বাজারের পূর্ব পাশের নির্মাণাধীন সেতুর পাশ থেকে ২ কিলোমিটার দীর্ঘ উলুকান্দি-কালাই গোবিন্দপুর সড়কের ১২ শ' মিটার পাকাকরণ কাজের জন্য ২০২৩ সালে দরপত্র আহবান করা হয়েছিল। প্রাক্কলিত নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৯৪ হাজার ৮১৪ টাকা। ২০২৩ সালের ২৮ নভেম্বর কার্যাদেশ দেওয়া হয়েছে। সড়ক পাকাকরণ প্রকল্প সমাপ্তের মেয়াদ নির্ধারণ ছিলো ২০২৪ সালের ২৭ নভেম্বর। কাজটি পায় মেসার্স জিরু-২ ইনফিনিটি কোম্পানি। এই সড়কের ১০" ইঞ্চি উচ্চতায় ১২ শ' কিলোমিটার দীর্ঘ স্থানে বক্স কাটিং করে অনিশ্চিত অবস্থায় ফেলে রাখা হয়েছে। নির্মাণ কাজ গত ১০ মাস ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে।


তিতাস উপজেলার অন্যতম ব্যবসা কেন্দ্র বাতাকান্দি বাজার। এলাকার মানুষের জীবন জীবীকার অনেক উপাদান এই বাজারকে ঘিরেই। এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করা কামরুল ইসলাম, হজরত আলী, রাসেল আহমেদ, প্রবাসী আবদুল লতিফ বলেন, কালাই গোবিন্দপুর, উলুকান্দি, উত্তর ও দক্ষিণ শ্রী নারায়ণকান্দি গ্রামের অধিকাংশ লোকের শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য এবং কৃষিপণ্য কেনাবেচা সবই বাতাকান্দি বাজারকেন্দ্রিক। উলুকান্দি-কালাই গোবিন্দপুর সড়ক পাকাকরণ কাজ সম্পন্ন না হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। গাজীপুর হয়ে ৫ কিলোমিটার রাস্তা অতিরিক্ত ঘুরে বাড়তি অর্থ ব্যয় করে বাতাকান্দি বাজারে মালামাল পরিবহণ করতে হচ্ছে।


এলজিইডি'র তিতাস উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, মেয়াদ বৃদ্ধির জন্য ঠিকাদার আবেদন করেছে। সিডিউল অনুযায়ী ঠিকাদারকে অবশ্যই কাজ সম্পন্ন করতে হবে। ফান্ডের কোন সমস্যা নেই। তবে গ্যাস সঞ্চালন লাইনের কাজের জন্য ঠিকাদারের নির্মাণ সামগ্রী পরিবহণে নিতে মাঝে বেশ সমস্যা হয়েছিল। এখন দ্রুত এই সড়কের পাকাকরণ কাজ শেষ হবে। জনদুর্ভোগের সমাপ্তি হবে।


আরও খবর




সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার