শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় জয় বাংলাদেশের

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ম্যান অব দা সিরিজ যৌথভাবে দুজন। সেই ট্রফি নিতে গিয়ে তাসকিন আহমেদের মুখে চওড়া হাসি, জেডেন সিলসের মুখ গুমোট। সিরিজ জয়ের ট্রফি নেওয়ার সময়ও একই দৃশ্য। একসঙ্গে ট্রফি গ্রহণ করলেও মেহেদী হাসানের মুখে ঝলমলে হাসি, ক্রেইগ ব্র্যাথওয়েটের চেহারায় রাজ্যের আঁধার। ড্র হওয়া সিরিজেও যে কখনও কখনও জয়-পরাজয় থাকে, সেটিই যেন ফুটে উঠল এই দৃশ্যগুলোয়।


যে সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিল দিন, সেটিকে পূর্ণতা দিয়েই দিনের শেষে প্রাপ্তিটুকু আদায় করে নিল বাংলাদেশ। জ্যামাইকা টেস্টে নিজেদের রাঙাল তারা ১০১ রানের স্মরণীয় এক জয়ে।


প্রথম সেশনে জাকের আলির অসাধারণ ইনিংস পোক্ত করল দলের বিশ্বাস। পরে তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে খাবি খেল ক্যারিবিয়ান ব্যাটিং। ১৫ বছর পর আবার ওয়েস্ট ইন্ডিজে ধরা দিল টেস্ট জয়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রও তারা শেষ করতে পারল জয় দিয়ে।


জয়ের ভিত আগের দিনই গড়ে ফেলেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে মঙ্গলবার দলকে বলতে গেলে একাই টেনে নেন জাকের আলি। তার ৯১ রানের ইনিংসের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৭। কিন্তু তাদের ইনিংস গুটিয়ে যায় ১৮৫ রানেই।


৫০ রানে ৫ উইকেট শিকার করেন তাইজুল। ম্যাচে ৬ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে দুই ইনিংসেই অবদান রেখে ম্যান দা ম্যাচও তিনিই।


সকালে ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জাকের ও তাইজুল আরেকটু এগিয়ে নেন দলকে।


কার্যকর এক বাউন্সারে তাইজুলের প্রতিরোধ ভেঙে এই জুটি থামান আলজারি জোসেফ।


আগের দিন অসুস্থতার কারণে ব্যাট করতে না পারা মুমিনুল হক অবশে ব্যাটিংয়ে নামেন আট নম্বরে। কিন্তু প্রথম ইনিংসের মতোই আউট হয়ে যান কোনো রান না করেই।


বাংলাদেশের রান তখন ৭ উইকেটে ২১১। জাকের খেলছেন ৭২ বলে ৩৯ রান করে।


জোড়া উইকেট হারানোর পর নিজের করণীয় বুঝে নেন জাকের। তৃতীয় টেস্ট খেলতে নামা ব্যাটসম্যান দারুণ পরিপক্কতার পরিচয় দিয়ে স্কিল আর পেশির জোরের প্রদর্শনী মেলে রান বাড়াতে থাকেন ঝড়ের বেগে। চার-ছক্কার স্রোতে ভেসে সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়ে তোলেন তিনি।


ছক্কার চেষ্টায় শেষ পর্যন্ত তার সেঞ্চুরিটা হয়নি তার। আউট হয়ে যান শেষ ব্যাটসম্যান হিসেবে। তবে ৮ চার ও ৫ ছক্কায় ১০৫ বলে ৯১ রানের ইনিংসটি বাংলাদেশের স্বপ্নের পালে দেয় জোর হাওয়া।


এ দিন বাংলাদেশ যে ৭৫ রান তোলে, এর ৬২-ই আসে জাকেরের ব্যাট থেকে।


এই মাঠে ২১২ রানের বেশি তাড়া করে জয়ের নজির নেই। সেখানে ২৮৭ রানের লক্ষ্য তো অনেক বেশিই। ওয়েস্ট ইন্ডিজও পারেনি নতুন ইতিহাস লিখতে।


লাঞ্চের ঠিক আগের ওভারে আক্রমণে এসেই বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তাইজুল। ৬ রান করে বিদায় নেন মিকাইল লুই।


ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্যাথওয়েট অবশ্য বেশ ইতিবাচক শুরু করেন। স্বভাববিরুদ্ধ পথে হেঁটে আগ্রাসী কিছু শট খেলেন তিনি। ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা মারেন তাইজুলকে।


বাঁহাতি এই স্পিনার পরে ঠিকই শোধ তোলেন। তার তীক্ষ্ণ টার্ন ও বাউন্সে ৪৩ রানে বিদায় নেন ব্র্যাথওয়েট। এর আগেই কেসি কার্টিকে ফেরান তাসকিন আহমেদ।


পর তাইজুলের বিশাল টার্ন করা ডেলিভারিতে বোল্ড হন আলিক আথানেজ। যা একটু লড়াই করতে পারেন কেবল কাভেম হজ। তাকেও ৫৫ রানে থামান তাইজুল। জশুয়া দা সিলভাকে ফিরিয়ে তাইজুল পূর্ণ করেন পাঁচ উইকেট।


টেস্ট ক্যারিয়ারে এই স্বাদ পেলেন তিনি পঞ্চদশবার। এর মধ্যে দেশের বাইরে চতুর্থবার। দুটিতেই তার ওপরে আছেন বাংলাদেশে কেবল সাকিব আল হাসান।


এরপর কেবল শেষের অপেক্ষা। হাসান মাহমুদ এক ওভারেই ধরেন দুটি শিকার। শামার জোসেফকে দারুণ ইয়র্কারে বোল্ড করে ম্যাচের ইতি টানেন নাহিদ রানা।


প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৬৪ রান করার পরও লিড পেয়েছিল এই নাহিদের দারুণ বোলিংয়ে। তার হাত ধরে ঘুরে দাঁড়ানোর শুরু, তার হাত দিয়েই জয়ের পূর্ণতা।


মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়, আরও আগে দেশের শততম টেস্টে শ্রীলঙ্কায় হয় কিংবা এই বছরে পাকিস্তানে দুটি জয় হয়তো এখনও ওপরেই থাকবে। তবে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞতম ক্রিকেটার মুশফিকুর রহিমকে ছাড়া এই জয়, প্রথম টেস্টে হেরে কোণঠাসা হয়ে পড়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে এই জয়ও বিশেষ কিছু।


দেশের ক্রিকেটে ছোটখাটো একটি রেকর্ডও হয়েছে এই জয়ে। এই প্রথম এক পঞ্জিকাবর্ষে দেশের বাইরে তিনটি টেস্ট জিততে পারল বাংলাদেশ।


টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডের লড়াই। সেন্ট কিটসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী রোববার।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪


ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৬


বাংলাদেশ ২য় ইনিংস: ৫৯.৫ ওভারে ২৬৮ (আগের দিন ১৯৩/৫) (জাকের ৯১, তাইজুল ১৪, মুমিনুল ০, হাসান ৩, তাসকিন ০, নাহিদ ১*; সিলস ১৫.১-৩-৪৬-১, আলজারি জোসেফ ১৫.৫-১-৭৭-৩, শামার জোসেফ ১২-০-৮০-২, গ্রেভস ৮-১-২০-১, হজ ১-০-৪-০, রোচ ১০-০-৩৬-৩)।


ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৫০ ওভারে ১৮৫ (ব্র্যাথওয়েট ৪৩, লুই ৬, কার্টি ১৪, হজ ৫৫, আথানেজ ৫, গ্রেভস ২০, জশুয়া ১২, আলজারি জোসেফ ৫, রোচ ৮, সিলস ১*, শামার জোসেফ ৮; হাসান ৬-০-২০-২, তাসকিন ১০-০-৪৫-২, তাইজুল ১৭-৫-৫০-৫, নাহিদ ৯-২-৩২-১, মিরাজ ৮-০-৩১-০)।


ফল: বাংলাদেশ ১০১ রানে জয়ী।


সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র।


ম্যান অব দা ম্যাচ: তাইজুল ইসলাম।


ম্যান অব দা সিরিজ: তাসকিন আহমেদ ও জেডেন সিলস।



আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ভারত ম্যাচের আগে বাংলাদেশের বিশ্বাস, ‘কোনো কিছুই অসম্ভব নয়’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল