
আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই চন্দ্র রায়।
মঙ্গলবার (১১ মে) বেলা ১১টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই চন্দ্র রায়।
পরিদর্শনকালে তারা জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখছেন।







































