
মোঃ রিপন মুনসী আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার, জনসেবা ও সামগ্রিক কর্মমূল্যায়নে বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন। আগস্ট ২০২৬ মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে টিমওয়ার্কের স্বীকৃতি হিসেবে আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আল মামুন হাওলাদার জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এবং এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মো. ইয়াকুব হোসেন বলেন, এ অর্জন শুধু তার একার নয়; এটি আমতলী থানার পুরো পুলিশ টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। পাশাপাশি থানার এলাকার জনগণের সহযোগিতা ও আস্থার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও জনসেবায় আমাদের টিমের সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। জনগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা আমাদের কাজের অনুপ্রেরণা জোগায়।”
ওসি ইয়াকুব হোসেন আরও বলেন, এই স্বীকৃতি তার ও তার টিমের কাজের প্রতি দায়িত্ববোধ এবং জবাবদিহিতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামী দিনেও মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং জনগণকে সেবা দিতে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে চান তিনি।
তিনি আমতলীসহ দেশের জনগণের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।



























