শিরোনাম
অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লাকসাম থানা পুলিশের জন্য পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি আবুল কালাম
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা শহরের রেজিস্ট্রি অফিসের সামনে মিসেস রাশিদা জাহান নামে এক স্ট্যাম্প ভেন্ডারের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা ও লাইসেন্স সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অষ্টম শ্রেণি পাস রাশিদা জাহান কীভাবে স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স পেয়েছেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, শহরের দক্ষিণ কাটিয়ার এম এম শাহাজাহানের স্ত্রী রাশিদা জাহানের নামে রেজিস্ট্রি অফিসের সামনে স্ট্যাম্প ভেন্ডারের লাইসেন্স রয়েছে। অভিযোগকারীদের দাবি, তার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত। এ অবস্থায় লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে কোনো তথ্য গোপন বা জাল সনদ ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।


অন্যদিকে, রাশিদা জাহানের স্বামী এম এম শাহাজাহানের বিরুদ্ধেও এর আগে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে দলিল লেখকের লাইসেন্স নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের পর তার লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তার প্রতিষ্ঠানের সামনে ‘সাবেক দলিল লেখক’ লেখা সাইনবোর্ডের পাশাপাশি ‘ডিড রাইটার’ লেখা আরেকটি সাইনবোর্ড রয়েছে।

অভিযোগ রয়েছে, দলিল লেখকের লাইসেন্স না থাকার পরও তিনি নিজেকে দলিল লেখক হিসেবে পরিচয় দিয়ে সেবা গ্রহীতাদের কাছ থেকে দলিল সম্পাদনের কাজ গ্রহণ করছেন। এছাড়া প্রতারণা ও জাল দলিল সম্পাদনার মতো গুরুতর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

এদিকে রেজিস্ট্রি অফিসের বালামের ভলিউম বইয়ের পাতা ছিঁড়ে নেওয়ার একটি ঘটনায় কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে এম এম শাহাজাহানকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল বলেও জানা গেছে। 

অভিযোগের বিষয়ে এম এম শাহাজাহান বলেন, তার স্ত্রী রাশিদা জাহান অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্সের জন্য মাধ্যমিক পাসের প্রয়োজন হয় না। তিনি গাজী শওকতের সঙ্গে আটকের বিষয়টিও স্বীকার করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নথি যাচাই করে রাশিদা জাহানের লাইসেন্সের বৈধতা এবং এম এম শাহাজাহানের দলিল লেখক হিসেবে কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।



আরও খবর




অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি করার অভিযোগে যুবক আটক

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ