
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ওষখাইন সদ্ধম্মানন্দ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুর ১টা ১ মিনিটে পূজনীয় ভিক্ষুসংঘের আসন গ্রহণের মধ্য দিয়ে কঠিন চীবর দান ও সদ্ধর্ম সভা শুরু হয়। এতে রুদুরা বুদ্ধানন্দ ধর্মমিত্র বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের শ্রামণবৃন্দ মঙ্গলাচরণ পাঠ করেন।
তালসরা মুচ্ছদিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনমিত্র মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রুদুরা আনন্দ নিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিরতন মহাথেরো। প্রধান জ্ঞাতি ছিলেন ঢাকার মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথেরো এবং বিশেষ জ্ঞাতি ছিলেন পটিয়ার বাথুয়া জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত পি লোকানন্দ মহাথেরো।
অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাঁশখালীর জলদি ধর্মরত্ন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবোধি ভিক্ষু। সদ্ধর্মদেশনা করেন চেনামতি সচ্ছিদানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবজ্যোতি মহাথেরো, ভান্ডারগাঁও তিরতন বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ থেরো, বটতলী জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মপ্রিয় ভিক্ষু, বরিয়া সার্বজনীন মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু, রুদুরা আনন্দ নিকেতন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত মৈত্রীবোধি ভিক্ষু ও তালসরা মুচ্ছদিপাড়া বিবেকারাম বিহারের উপাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষু।
অনুষ্ঠানসূচিতে অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব ও বিমল কান্তি-আভারানী-দীপন কুমার-ঝুনুরানী ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদ্রোহী বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ডেপুটি ডিরেক্টর শ্যামল মিত্র বড়ুয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা সঞ্জু বড়ুয়া, সমাজসেবক মিহির কান্তি চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আশীষ কুমার বড়ুয়া, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আনোয়ারা শাখার সভাপতি দিবাকর বড়ুয়া, বিহার উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা ডা. নির্মল বড়ুয়া, সাবেক সভাপতি অজিত বড়ুয়া ও সাবেক সাধারণ সম্পাদক সুনীল কান্তি বড়ুয়া,বাবু শৈলসেন বড়ূয়াসহ অন্যরা।
ধর্মীয় অনুষ্ঠান শেষে শান্তি, সম্প্রীতি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় ফানুস উত্তোলন করা হয়। এ সময় জিকু বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, শুভ বড়ুয়াসহ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিপ্লব বড়ুয়া বলেন, ‘কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব। এ উৎসব আমাদের ত্যাগ, সংযম, দান ও মানবকল্যাণের শিক্ষা দেয়। ফানুস উত্তোলনের মধ্য দিয়ে আমরা সকল প্রাণীর মঙ্গল ও বিশ্বশান্তি কামনা করি।’



























