শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আগ্রাসী প্রচারে মায়েরা ঝুঁকছেন ফর্মুলা দুধে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের প্রায় ৬০ শতাংশ মাকেই শিশুকে ফর্মুলা দুধ পান করানোর পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা। অথচ তাঁদের ৯৮ শতাংশই শিশুকে বুকের দুধ দেওয়ার পক্ষে। তবে ফর্মুলা দুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর আগ্রাসী বিপণন কার্যক্রম ও স্বাস্থ্যকর্মীদের পরামর্শে সিদ্ধান্ত বদলে যায়।


এই তথ্য উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) এক জরিপ প্রতিবেদনে। জরিপে অংশ নেওয়া বাবা-মা ও অন্তঃসত্ত্বা নারীদের ৫১ শতাংশ বলেছেন, তাঁরা ফর্মুলা দুধ প্রস্তুতকারক কোম্পানিগুলোর বিপণন কার্যক্রমে প্রভাবিত হয়েছেন। ‘ফর্মুলা দুধের বিপণন কীভাবে শিশুকে খাওয়ানোর বিষয়ে আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে’ শীর্ষক এই প্রতিবেদন করা হয়েছে বাংলাদেশসহ আটটি দেশে বাবা-মা, অন্তঃসত্ত্বা নারী এবং স্বাস্থ্যকর্মীদের সাক্ষাৎকার গ্রহণের ভিত্তিতে। অন্য সাতটি দেশ হলো চীন, মেক্সিকো, মরক্কো, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ও ভিয়েতনাম। 


জরিপে দেখা গেছে, অনৈতিক বিপণন কৌশল ব্যবহার করে ৫ হাজার ৫০০ কোটি ডলারের ফর্মুলা দুধের এই বাজার টিকিয়ে রাখতে বাবা-মায়েদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে কোম্পানিগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ৬৫ শতাংশ নারী তাঁদের সন্তানকে পাঁচ মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ান। প্রায় ৬০ শতাংশ নারীকেই ফর্মুলা দুধ ব্যবহারের পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা। তবে এই নারীদের ৯৮ শতাংশই শিশুকে শুধু বুকের দুধ খাওয়ানোর ইচ্ছার কথা জানান। 


ইউনিসেফ বাংলাদেশের উপপ্রতিনিধি ভিরা মেন্ডনকা বলেন, বাংলাদেশের সিংহভাগ নারী শিশুকে বুকের দুধ খাওয়াতে চান। তবে তাঁরা প্রায়ই এ ব্যাপারে প্রয়োজনীয় সমর্থন পান না। ফর্মুলা দুধ বিপণনের বার্তাগুলো ভয় ও সন্দেহের বীজ বপন করে। 


আগ্রাসী প্রচারে মায়েরা ঝুঁকছেন ফর্মুলা দুধে

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জরিপ করা সব দেশেই বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মীকে প্রচারমূলক উপহার, বিনা মূল্যের নমুনা, গবেষণার জন্য তহবিল, অর্থের বিনিময়ে সভা, ইভেন্ট ও সম্মেলন আয়োজন এবং কমিশন দেওয়ার মাধ্যমে নতুন মায়েদের ফর্মুলা খাদ্যের বিষয়ে পরামর্শ দিতে স্বাস্থ্যকর্মীদের প্রলুব্ধ করে বিপণন কোম্পানিগুলো, যা বাবা-মায়েদের সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে। জরিপে অংশ নেওয়া এক-তৃতীয়াংশের বেশি নারী বলেছেন, স্বাস্থ্যকর্মী তাঁদের একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ফর্মুলা খাবারের বিষয়ে সুপারিশ করেন। 


শিশু হাসপাতালের সাবেক পরিচালক, শিশুবিশেষজ্ঞ অধ্যাপক শফি আহমেদ মুয়াজ বলেন, জন্মের প্রথম ঘণ্টায় বুকের দুধ খাওয়ানো, এরপর ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানো এবং দুই বছর বা এর বেশি সময় মায়ের দুধ খাওয়ানো হলে শিশুর শীর্ণকায় বা স্থূলতায় আক্রান্ত হওয়াসহ সব ধরনের অপুষ্টির বিরুদ্ধে শিশুর শরীরে শক্তিশালী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলে। মায়ের দুধ শিশুদের প্রথম টিকা হিসেবেও কাজ করে।


প্রতিবেদনে বলা হয়, মায়ের দুধের বিকল্প খাদ্য বিপণনের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম (কোড) মানছে না কোম্পানিগুলো। অথচ কোডটি শিশুখাদ্য প্রস্তুতকারকদের আগ্রাসী বিপণন কার্যক্রম থেকে মায়েদের রক্ষা করতে ১৯৮১ সালে বিশ্ব স্বাস্থ্য পরিষদে পাস হওয়া একটি যুগান্তকারী জনস্বাস্থ্য চুক্তি। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বারদান জাং রানা বলেন, ফর্মুলা দুধের ক্রমবর্ধমান আগ্রাসী বিপণনের মিথ্যা দাবি থেকে পরিবারগুলোকে রক্ষা করতে বাংলাদেশে নিজস্ব আইনের শক্তিশালী প্রয়োগ গুরুত্বপূর্ণ। 


বাংলাদেশসহ আট দেশের শহরগুলোতে ৮ হাজার ৫০০ জন বাবা-মা ও অন্তঃসত্ত্বা নারী এবং ৩০০ জন স্বাস্থ্যকর্মীর ওপর এই জরিপ চালানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে জরিপে অংশ নেওয়া নারীদের মধ্যে ৮৪ শতাংশ, ভিয়েতনামের নারীদের ৯২ শতাংশ এবং চীনের নারীদের ৯৭ শতাংশ ফর্মুলা দুধের বিপণন কৌশলে প্রভাবিত হয়েছেন। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ড. তেদরোস আধানোম গ্রেবেয়াসুস বলেন, এই প্রতিবেদন স্পষ্টই দেখা যাচ্ছে ফর্মুলা দুধের বিপণন এখনো অগ্রহণযোগ্যভাবে ব্যাপক, বিভ্রান্তিকর এবং আগ্রাসী। এ জন্য শিশুদের স্বাস্থ্য রক্ষায় সুযোগসন্ধানী বিপণনের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে নীতিমালা গ্রহণ ও প্রয়োগ করতে হবে। 


জরিপ করা সব দেশের নারীরাই তাঁদের শিশুদের শুধু বুকের দুধ খাওয়াতে প্রবল ইচ্ছা প্রকাশ করেন। এই হার বাংলাদেশে সর্বোচ্চ, ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন মরক্কোতে ৪৯ শতাংশ। কিন্তু বিপণন কোম্পানিগুলো শিশুর বিকাশ বা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন কাল্পনিক প্রচারে ফর্মুলা দুধের প্রতি মায়েদের আকৃষ্ট করে। 


ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ‘আমরা জানি শিশুকে বুকের দুধ খাওয়ানো শিশু ও মা উভয়ের জন্যই সর্বোত্তম। তাই শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য কঠোর নীতিমালা, আইন ও বিনিয়োগ প্রয়োজন।’


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী