শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আজ পবিত্র শবেবরাত

আলোকিত ইসলাম ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সৌভাগ্যের রজনী শবেবরাত অর্থাৎ লাইলাতুল বরাত আজ। মহান আলস্নাহতাআলা এ রাতে বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুল-ভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় মহান আলস্নাহতাআলার দরবারে সকাতরে ক্ষমা প্রার্থনা করেন।


নফল নামাজ, জিকির-আজকার, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিনিদ্র রাত কাটিয়ে বিনম্র প্রার্থনা করেন ভবিষ্যৎ জীবনে পাক-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের। একই সঙ্গে প্রয়াত আত্মীয়স্বজনসহ চিরবিদায় নেওয়া মুসলিম নর-নারীর কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।


কোরআন-হাদিসের আলোকে পবিত্র শবেবরাত হচ্ছে- যেসব বরকতময় রজনীতে আলস্নাহপাক তার বান্দাদের প্রতি করুণার দৃষ্টি দান করে থাকেন, শবেবরাত তারই অন্যতম। আরবি 'শা'বান' শব্দটি একবচন, এর বহুবচন হল 'শা'বানাত শা'আ-বীন শা'বানিয়্যীন। এর অর্থ- বিক্ষিপ্ততা ছড়ানো ও শাখা-প্রশাখা বিশিষ্ট হওয়া।


হাদিস শরিফে বর্ণিত হয়েছে, এ মাসের নাম 'শা'বান' এজন্য রাখা হয়েছে যে, এ মাসে রোজা পালনকারীর সাওয়াব, মঙ্গল ও সৌন্দর্য শাখা-প্রশাখার ন্যায় বিস্তার লাভ করে, যাতে রোজাদার জান্নাতে প্রবেশ করতে পারে।


আরবি ১২ মাসের অষ্টম মাস শাবান। শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাত্রটি কোরআনের ভাষায়- লাইলাতুম মুবারাকা বা বরকতময় রজনী; আর হাদীসের ভাষায়-লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী। তাফসিরের ভাষায় লাইলাতুছ্‌ ছাক বা সনদপ্রাপ্তির রাত্রি, লাইলাতুন নাজাহ তথা মুক্তি রজনী। এ রাতটির মর্যাদা, অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত।


সূরা দুখানের ১-৪নং আয়াতে আলস্নাহতায়ালা বলেন-হা-মীম, এ স্পষ্ট কিতাবের শপথ! নিশ্চয়ই আমি তা বরকতময় রাতে অবতীর্ণ করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে বণ্টন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতের কাজ।


এ আয়াতের তাফসির সম্পর্কে তাফসিরে জালালাইন শরিফে ৪১০ পৃষ্ঠায় বর্ণিত আছে- নিশ্চয়ই আমি তা বরকতময় রাতে অবতীর্ণ করেছি। আর বরকতময় রাত হলো লাইলাতুল ক্বদর (ক্বদরের রাত) অথবা লাইলাতুন নিসফি মিন শাবান (শাবানের মধ্য রাত তথা শবেবরাত)। কেননা এই রাতে উম্মুল কিতাব (কোরআন শরিফ) ৭ম আসমান থেকে দুনিয়ার আসমানে (১ম আসমান) নাজিল হয়েছে। নিশ্চয়ই আমি সতর্ককারী।


তাফসিরে তাবারি শরিফ পৃষ্ঠা-২২, খন্ড ১০-এ বর্ণিত আছে- মধ্য শাবানের রাত্রিতে বছরের সব ব্যাপার চূড়ান্ত করা হয়, জীবিত ও মৃতদের তালিকা লেখা হয় এবং হাজিদের তালিকা তৈরি করা হয়। এ তালিকা থেকে একজনও কম-বেশি হয় না।


তাফসিরে রুহুল বয়ান ৩য় খন্ড ৫৯৮ পৃষ্ঠায় উলেস্নখ রয়েছে- আলস্নাহপাক রুজি-রোজগার ও রিজিক বণ্টনের আনুষ্ঠানিক দায়িত্বভার হজরত মিকাঈল (আ.)-এর ওপর, কার্যসমূহ ও বন্দেগির দায়িত্বভার প্রথম আসমানের ফেরেস্তা হজরত ইসরাইল (আ.)-এর ওপর, বিপদাপদ ও দুঃখ-দুর্দশা দূরীকরণের দায়িত্বভার হজরত আজরাইল (আ.)-এর ওপর অর্পণ করেন।


এ মাসে রোজা পালনের গুরুত্বের ওপর বোখারি ও মুসলিম, তিরমিজিসহ অনেক বিশুদ্ধ হাদিস গ্রন্থে সুস্পষ্ট বর্ণনা রয়েছে। অনুরূপভাবে এ মাসের চৌদ্দ তারিখ রাত তথা শবেবরাত সম্পর্কে ছিহাহ্‌ ছিত্তাহর উলেস্নখযোগ্য কিতাবাদিসহ নানা নির্ভরযোগ্য গ্রন্থে প্রমাণ মেলে।


হজরত আবু মুসা আশয়ারি (রা.) রাসূলে কারিম সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নাম হতে বর্ণনা করেন, রাসূলে পাক সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নাম এরশাদ ফরমান- মধ্য শাবানের রাত্রিতে আলস্নাহপাক রহমতের তাজালিস্ন ফরমান এবং তার সব বান্দাকে ক্ষমা করে দেন। কিন্তু মুশরিক বা শত্রম্নতা পোষণকারী ব্যক্তিকে ক্ষমা করেন না। (ইবনে মাজাহ শরিফ পৃষ্ঠা ১০০ হাদিস নং-১৩৮৯, মিশকাত শরিফ-১১৫ পৃষ্ঠা)


হজরত মুয়াজ বিন জাবাল (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নাম বলেন, মধ্য শাবানের রাত্রিতে মহান আলস্নাহ দুনিয়ার আসমানে জালওয়া রাখেন, অতঃপর তার সব বান্দাকে ক্ষমা করে দেন। কিন্তু মুশরিক বা শত্রুতা পোষণকারী ব্যক্তিকে ক্ষমা করেন না। (ইমাম বায়হাকী 'শুয়াবুল ইমান'-এর হাদিস নং-৩৮৩৩)


গাউসূল আজম শেখ সৈয়্যদ আবদুল কাদের জিলানী (র.) তদ্বীয় 'গুনিয়াতুত ত্বালেবীন' নামক কিতাবে উলেস্নখ করেন : হজরত আবু হুরায়রা (রা.) বলেন- আলস্নাহর হাবীব রাউফুর রাহীম সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নাম ফরমান শাবানের মধ্যবর্তী রাতে হযরত জিব্রাইল (আ.) আমার কাছে এসে বললেন- ইয়া সালস্নালস্নাহু আলাইহি ওয়াসালস্নাম আজ আপনার মাথা মোবারক আকাশের দিকে উত্তোলন করুন- কেননা আজ বরকতের রাত। আমি জিজ্ঞেস করলাম- কেমন বরকত? উত্তরে হজরত জিব্রাইল (আ.) বললেন- এই রাতে আলস্নাহপাক তিনশত রহমতের দরজা খুলে দেন। মুশরিক, জাদুকর, গণক, সর্বদা মদ্যপানকারী, ব্যভিচারী এবং সুদখোর ব্যতীত সবাইকে আলস্নাহপাক ক্ষমা করে দেবেন।


পবিত্র শবেবরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে পুলিশ।



আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী