শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
বিদ্যালয় চত্বরে জমে থাকা পানি, আল্লারদর্গার শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের চরম দুর্ভোগ

প্রকাশিত:বুধবার ১৬ জুলাই ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৬ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সম্রাট আলী, দৌলতপুর 


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। বিদ্যালয়ের মাঠ ও চত্বরজুড়ে জমে থাকা পানিতে হাঁটুর কাছাকাছি পানি উঠে গেছে, এতে করে শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।


মঙ্গলবার (১৫ জুলাই)  সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছাত্রীরা পানিতে ভিজে স্কুলে প্রবেশ করছে। বিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে কক্ষগুলোর সামনে পর্যন্ত পানি জমে থাকায় শ্রেণিকক্ষে পৌঁছানোও দুঃসাধ্য হয়ে উঠেছে।


শিক্ষার্থীরা জানান, কয়েকদিন ধরেই স্কুল প্রাঙ্গণে পানি জমে আছে, অথচ এখনও কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, অনেকে স্কুলে আসতেও অনিচ্ছুক হয়ে পড়ছে।


অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী পলক হোসেন,  দশম শ্রেণির শিক্ষার্থী রাফিন ইসলাম জানান, কয়েকদিন ধরেই স্কুল প্রাঙ্গণে পানি জমে আছে, অথচ এখনও কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, অনেকে স্কুলে আসতেও অনিচ্ছুক হয়ে পড়ছে। প্রতিদিন এমন পানি মধ্যে যাওয়া আসায় পায়ে চর্ম রোগসহ অসুস্থ হয়ে পড়ছি। 


বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফা ইয়াসমিন   বলেন, “বৃষ্টির পানি বের হওয়ার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এমন পরিস্থিতি হয়। এছাড়াও বৃষ্টি পানিতে প্রায়ই মাঠ ডুবে থাকে। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাবে।”


বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন,আমরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছি। বিদ্যালয়ের মাঠটি নিচু হওয়ায় এবং আশপাশে বহুতল ভবন নির্মাণের কারণে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে বিদ্যালয় চত্বরে অধিকাংশ সময় পানি জমে থাকে। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। 


দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, জলবদ্ধতার বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কিছু জানাননি। 


দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। আপাতত যেসব শ্রেণীকক্ষে পানি ঢুকেছে সেগুলো ব্যবহার না করার জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেয়া হয়েছে।  সারেজমিন পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


স্থানীয় অভিভাবক ও সচেতন মহল জানান,অপরিকল্পিত বাড়িঘর নির্মানের  ফলে পানি বের হওয়ার কোনো উপায় নাই। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও টেকসই ড্রেনেজ সিস্টেম গড়ে তোলার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। অন্যথায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সবাই।


আরও খবর
গল্প: দত্তর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬

কংক্রিটের শহর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

বইমেলায় আসছে নাহিদ আহসানের 'মায়ের নীল শাড়ি'

রাজশাহীতে গুণিজন সম্মাননা পেলেন কবি শামীমা নাইস