শিরোনাম
চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত মহিপুরের এক পরিবারের উপর জমি দখলের চেষ্টা,ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

আমতলীতে গরুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব!প্রাণী সম্পদ দপ্তরে পর্যাপ্ত ঔষুধ সরবরাহ না থাকায় বিপাকে খামারীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

আমতলী উপজেলার গরু লাম্পি স্কিন (এলএসডি) রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত তিন মাসে অন্তত তিন শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে এ রোগের পর্যাপ্ত ঔষুধ না থাকায় বিপাকে খামারী ও কৃষকরা পরেছেন। দ্রæত সরকারীভাবে ঔষুধ সরবরাহের দাবী জানিয়েছেন খামারীরা। 

জানাগেছে, এ বছর এপ্রিল মাসের শেষ দিকে আমতলী উপজেলায় গরুর লাম্পি স্কিন (এলএসডি) রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। মশা-মাছি বাহিত এ রোগ দ্রæত উপজেলার সর্বত্র ছড়িয়ে পরেছে। উপজেলার অন্তত কয়েক হাজার গরু এ রোগে আক্রান্ত হয়েছে। গত এপ্রিল মাস থেকে বুধবার পর্যন্ত তিন মাসে অন্তত তিন শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে বিভিন্ন সুত্রে জানাগেছে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর গত তিন মাসে লাম্পি স্কিন রোগে আক্রান্ত দুই’শ ৬৫ টি গরুর চিকিৎসা দিয়েছেন বলে জানান উপজেলা প্রানী সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ আশিষ বাবু। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে এ রোগের পর্যাপ্ত ঔষুধ নেই। গরুর মালিকদের বাহির থেকে ঔষুধ কিনতে হচ্ছে। অপর দিকে এ রোগের কোন ভ্যাকসিন নেই। প্রাণী সম্পদ দপ্তরে পর্যাপ্ত ঔষুধ ও ভ্যাকসিন না থাকায় গরুর খামারী ও কৃষকরা বিপাকে পরেছেন। গরুর মালিকরা জানান, গরুর শরীরের গোটা গোটা উঠে প্রচন্ড জ্বর হয়। ওই গোটা ফেটে প্রচুর পরিমানে রক্ত-পুজ বের হয়। পরে গরু মারা যায়। কৃষকরা দ্রæত সরকারীভাবে পর্যাপ্ত ঔষুধ ও  ভ্যাকসিন সরবরাহের দাবী জানিয়েছেন। 

বুধবার উপজেলা বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানাগেছে, গত তিন মাসে অন্তত তিন শতাধিক গরু লাম্বি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে মারা গেছে। উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানান কৃষকরা।   

খামারী আলমগীর ঘরামী বলেন, লাম্পি স্কিনে আক্রান্ত গরু নিয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসে এসে ব্যবস্থাপত্র নিয়েছি। কিন্তু  প্রাণী সম্পদ অফিসে এ রোগের কোন ওষুধ দেয়নি। বাহির থেকে ওষুধ কিনতে হয়েছে।  

আমতলী পৌর শহরের কবির গাজী বলেন, একটা ষাড় গরু লাম্বি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। গত ১৫ দিন ধরে চিকিৎসা করাচ্ছি তেমন উন্নতি হচ্ছে না। 

উত্তর তক্তাবুনিয়া গ্রামের বজলু মোল্লা ও তার ভাই ফজলু মোল্লা বলেন, লাম্বি স্কিনে ডিজিজে আক্রান্ত হয়ে দুইটি গরুর বাছুর মারা গেছে।  

একই এলাকার নুর আলম মুসুল্লী বলেন, লাখ টাকা দামের দুইটি গরুর শরীরে গোটা উঠে মারা গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে শুধু ব্যবস্থাপত্র পেয়েছি কোন ওষুধ পাইনি। বাহির থেকে ওষুধ কিনতে হয়েছে।  

হলদিয়া ইউনিয়নের শিবলী শরিফ বলেন, গত ১৫ দিনে উত্তর তক্তবুনিয়া, হলদিয়া ও কালিগঞ্জ এলাকাসহ হলদিয়ায় অন্তত শতাধিক গরু গায়ে গোটা ওঠে মারা গেছে। 

আমতলী উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল বাশার বলেন,  গরুর চিকিৎসা দিতে হিমসীম খেতে হচ্ছে। হাসপাতালের বাহিরে অনেক গরু আছে, তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তা আমরা জানিও না।  

আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশিষ বাবু বলেন, উপজেলার অনেক গরু লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে। কিন্তু মারা যাওয়ার সংখ্যা কম। প্রাণী সম্পদ অধিদপ্তর এ রোগের পর্যাপ্ত ওষুধ নেই। ভ্যাকসিন এখনো উৎপাদন হয়নি। তিনি আরো বলেন, হাসপাতালে এখন পর্যন্ত ২৬৫ গরুর চিকিৎসা দেয়া হয়েছে। তবে এ রোগে আক্রান্ত গরুর মৃত্যুর সংখ্যা আমার জানা নেই।


আরও খবর




চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহিপুরের এক পরিবারের উপর জমি দখলের চেষ্টা,ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

হালুয়াঘাটে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ, অভিযুক্ত পলাতক

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

চন্দনাইশ বৈলতলী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে এএসআই নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন

চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মহিপুরের এক পরিবারের উপর জমি দখলের চেষ্টা,ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

হালুয়াঘাটে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ, অভিযুক্ত পলাতক

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার