
সোহাগ রানা রাজবাড়ী: রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি : নং -২২৮৪ এর ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিক আলম (সবুজ)
রাজবাড়ী পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আশিক আলম সবুজের বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ
আগামী ১৪ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২২৮৪ ঢাকা) ২০২৬-২০২৯ ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আশিক আলম (সবুজ)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজবাড়ী শ্রীপুর কেন্দ্রীয় বাস টারমিনাল এলাকা থেকে শতশত পরিবহন শ্রমিক ও সমর্থকদের নিয়ে এই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। শোডাউনটি রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তিনি সাধারণ ভোটার, পরিবহন শ্রমিক ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী প্রতীক ‘সেলাইরেঞ্জ’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
গণসংযোগকালে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আশিক আলম (সবুজ) বলেন, “আমি দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিক ভাইদের সুখে-দুঃখে পাশে আছি। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের হয়ে কথা বলার সুযোগ পেতেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। আগামী ১৪ নভেম্বরের নির্বাচনে ‘সেলাইরেঞ্জ’ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন।”


























