
সোহাগ রানা রাজবাড়ী:রাজবাড়ী জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ২২৮৪)-এর ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় পদপ্রার্থীদের প্রচার ও পথসভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার 12 নভেম্বর বিকেল ৩ ঘটিকায় রাজবাড়ী জেলা বাস মিনি বাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-২২৮৪ এর ত্রি-বার্ষিক নির্বাচনে-
সাধারন সম্পাদক পদপ্রার্থী আশিক আলম সবুজ শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে রাজবাড়ী জেলা শহর ও ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন। এসময় সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিক আলম সবুজের সঙ্গে শত শত শ্রমিক উপস্থিত ছিলেন আশিক আলম সবুজ বলেন আগামী ১৪ নভেম্বর রাজবাড়ী শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ সকাল 8 ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গণনা অনুষ্ঠিত হবে, শ্রমিকদের উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের দাবি আদায়ে আপনাদের সাথে আমি নিরলস ভাবে কাজ করে যাবো। এবং আপনাদের সুখ দুঃখে সব সময় পাশে থেকে কাজ করে যাবো, আপনাদের যে আকাঙ্ক্ষা ও চাহিদা তা পূরণ করার চেষ্টা করব। তিনি আরও বলেন শ্রমিকদের ভালোবাসা ও আস্থাই আমার বড় শক্তি, আমি পথ পদবীর জন্য নয়, শ্রমিকদের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করতে চাই।




























