শিরোনাম
বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক
বুধবার ১০ জুন ২০২৬
বুধবার ১০ জুন ২০২৬

আনোয়ারায় বেসরকারি হাসপাতালে এক্স-রে কক্ষে বিষধর শঙ্খিনী উদ্ধার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আমজাদ হোসেন, আনোয়ারা (চট্টগ্রাম):


চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি বেসরকারি হাসপাতালের এক্স-রে কক্ষ থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেন স্নেক রেসকিউ টিম বাংলাদেশের উদ্ধারকারী সদস্যরা। শুক্রবার রাত সাড়ে নয়টার সময় এ ঘটনা ঘটে।


ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকায় অবস্থিত হলি হেলথ হাসপাতালের এক্স-রে কক্ষটি ভবনের নিচতলায় রয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার সময় এক্স-রে করাতে গিয়ে একটি শঙ্খিনী সাপ দেখেন কর্মচারীরা। ওইসময় আতংকিতরা দুশ্চিন্তায় পড়ে যান কিভাবে সাপটি বের করে আনা যায়। পরে বিভিন্ন সূত্র ধরে খবর দেওয়া হলে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা রাত সাড়ে নয়টার সময় সাপটি উদ্ধার করেন। সাপ উদ্ধারের পর তাঁরা জনগনকে সাপ না মারার জন্য সচেতন করেন।


স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সাপ উদ্ধারকারী সদস্য মো. মেহরাজ হোসেন বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দশ মিনিটের মধ্যে চার ফুট লম্বা সাপটি উদ্ধার করি। ওইসময় জনগনকেও সচেতন করি যাতে সাপ না মারার জন্য।


হলি হেলথ হাসপাতালের দারোয়ান আবুল হোসেন বলেন, আমি ওই এক্স-রে কক্ষের পাশে সারাদিন ডিউটি করি। এমন ঘটনা দেখার পর পুরো শরীর ভয়ে শীতল হয়ে যায়।


ওই হাসপাতালের অরূপ দে বলেন, সন্ধ্যা সাতটার সময় আমি এক্স-রে করাতে গিয়ে সাপটি চোখে পড়ে। পরে রাত সাড়ে নয়টার সময় এটি বের করে আনা হয়।


আনোয়ারার বাসিন্দা আবদুল্লাহ আল হারুন বলেন, আমি আমার ছেলেকে নিয়ে রাতে হাসপাতালে যাই। ওইসময় দেখি আতংকিত কর্মচারীরা এদিকওদিক ছোটাছুটি করছেন। আমি সাথে সাথে সাপটি মারতে না দিয়ে স্নেক রেসকিউ টিম বাংলাদেশকে খবর দেই। পরে তাঁরা এসে সাপটি উদ্ধার করেন।


সাপের পাশাপাশি প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পাচার রোধে ২০২০ সালে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ-এসআরটিবি নামে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করেন সিদ্দিকুর রহমান রাব্বি। এর অধিকাংশ সদস্যই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এতে বর্তমানে সারাদেশে ৫০ জন সাপ উদ্ধারকারী সক্রিয় সদস্য আছেন। গ্রুপটি পরিচালনা করতে দশ সদস্যবিশিষ্ট কমিটি করা হয় দুই বছর পর পর। বর্তমান সভাপতির দায়িত্বে আছেন রাজু আহমেদ। বর্তমানে অনলাইনে ৩৮ হাজার সদস্য ও ১৭ হাজার অনুসারী আছে গ্রুপটিতে। গত চার বছরে দুই হাজারের বেশি সাপ উদ্ধার করেন তাঁরা। তারমধ্যে গত এক বছরে ১৩১৭টি সাপ উদ্ধার করে তাঁরা। এর বাইরে টিয়া ময়না উদ্ধার করে।


স্বেচ্ছাসেবী সংগঠন সম্পর্কে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ-এসআরটিবির প্রতিষ্ঠাতা সিদ্দিকুর রহমান রাব্বি বলেন, সাপ প্রকৃতির বন্ধু। তাই বিষধর কিংবা নির্বিষ যেকোনো সাপ বসতবাড়ি কিংবা যে কোনো স্থানে জনবসতিতে ঢুকে পড়ার খবর পেলে আমাদের প্রশিক্ষিত উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে যান। দক্ষতার সাথে সেই সাপ উদ্ধার করে প্রকৃতিতে নিয়ে গিয়ে ছেড়ে দেই আমরা। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে এটি করি আমরা।পাশাপাশি আমরা সাপ না মারার জন্য প্রচারণা চালাই এবং জনসচেতনতা সৃষ্টির কাজও করি।


আরও খবর




বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার

বোনারপাড়া এলএসডি অফিসের সামনের সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও দুর্ভোগ

শরণখোলায় বাকপ্রতিবন্ধীর ঘরে উঠে পিস্তল ঠেকিয়ে লুট ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

জনদুর্ভোগে দ্রুত সাড়া,ফাসিয়াখালি ইউনিয়ন প্রশাসক মোঃ মঈন উদ্দিনের মানবিক উদ্যোগে হেলে পড়া ব্রিজের কাজ চলমান

ফুলপুরে যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

দৌলতপুর সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি-জনতার যৌথ নজরদারি

ব্রাজিলের জার্সি পরলেই ভিজিট ফ্রি, ডা. ফরিদ এইচ খান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার

বোনারপাড়া এলএসডি অফিসের সামনের সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও দুর্ভোগ