
এম এম ইউসুফ আলী- স্টাফ রিপোর্টার:
নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা দাখিল মাদ্রাসার সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত মাস্টার ইয়াছিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রাত ৮.৩০ মিনিটে মান্দ্রা দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত তার জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আত্মীয়স্বজন, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় জানাজার নামাজ পূর্ব মরহুমের কর্মময় জীবন, শিক্ষা ও ব্যক্তিগত গুণাবলি স্মরণ করে অনেকে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কুমিল্লা ১০ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা ১০ সংসদে আসনের বর্তমান সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুইয়া, সাবেক চেয়ারম্যান আলী আক্কাস ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ভুঁইয়া, মক্রবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি ডাক্তার শাহজাহান, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির দুলাল, মান্দ্রা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নেছার উদ্দিন সহ প্রমুখ।
এ সময় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম মাস্টার ইয়াছিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য তিনি লাকসামের বাড়িয়াভিটা এলাকায় সড়কে ৩০ অক্টোবর শুক্রবার দুপর আনুমানিক ১১.৩০ মিনিটের সময় কাভার ভ্যানের চাপায় ঘটনার স্থলে ইন্তেকাল করেন। এ ঘটনায় স্থানীয়রা কাবার ভ্যানের চালক ও অন্যান্য সহকারীদের আটক করেছে।




























