
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ৩১ অক্টোবর শনিবার দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ নাঙ্গলকোট-লালমাই আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
সমাবেশ শেষে বর্ণাঢ্য আনন্দ মিছিল নাঙ্গলকোট সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।
উপজেলা যুবদল সাবেক আহবায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নাঙ্গলকোট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হামিদুর হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান কলিমুল্লাহ, নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন নয়ন, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম সোহাগ, সাবেক যুগ্ন আহবায়ক জাফর সাদিক, নাঙ্গলকোট পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মাইন উদ্দিন বাহার, নাঙ্গলকোট উপজেলা উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু ইউনুস হাসান মানিক, মোঃ আহসানুল্লাহ, উপজেলা যুবদল নেতা নাসির উদ্দিন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু,সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন, চট্রগ্রাম কলেজ ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌরসভা যুবদল সাবেক সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, সাবেক যুগ্ন আহ্বায়ক নূর আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আলী হোসাইন টিপু সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।




























