শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আশরাফ জুয়েল: চিকিৎসক থেকে কবি হয়ে উঠেছেন যিনি!

সাহিত্য সকাল ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৯ মার্চ ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


চিকিৎসক শব্দটা শুনলেই সবার আগে মনে পড়ে সাদা অ্যাপ্রন গায়ে শশব্যস্ত কোনো চরিত্র। যিনি রোগী দেখা শেষ করেই ছুটে যান অপারেশন থিয়েটারে। কাটাছেঁড়া করেন মানব শরীর। হাতের সূক্ষ্মতায় আর দ্রুততম সিদ্ধান্তে বাঁচিয়ে তোলেন মুমূর্ষু রোগীর প্রাণ। চিকিৎসাকে যারা পেশা হিসেবে বেছে নেন, তাদের জীবনটাই তো এমন। প্রতিদিন কতশত শোক, দুঃখ, আহাজারিকে সাথে নিয়ে বেঁচে থাকতে হয় তাদের। কখনো প্রাণপণ চেষ্টার পর যমে মানুষে টানাটানির পর যখন মানুষের জয় হয়, তখন চোখমুখে ফুটে উঠে তৃপ্তির ছাপ, প্রশান্তির হাসি। আবার কখনো কখনো হাল ছেড়ে দিতে হয়। তখন ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়ারও ন্যূনতম সুযোগ থাকে না। আবার নতুন কোনো রোগী, নতুন কোনো কেস সামলাতে ব্যস্ত হয়ে যেতে হয়। চিকিৎসকদের এই তো জীবন!


এমনই এক চিকিৎসক ডাক্তার আশরাফ জুয়েল। পেশায় চিকিৎসক হলেও মননে তিনি আপাদমস্তক কবি ও লেখক। একের পর এক লিখে চলেছেন বই। 

কবি আশরাফ জুয়েলের জন্ম দেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে। ব্যাংক কর্মকর্তা পিতার চাকরির সুবাদে তাকে যেতে হয়েছে দেশের বিভিন্ন জেলায়। শৈশব কৈশোর কেটেছে বিচিত্র সব অভিজ্ঞতায়। পরবর্তীতে সেসব বৈচিত্রই স্থান পেয়েছে তার লেখা গল্প ও কবিতায়। ছোটোবেলা থেকেই অদম্য মেধাবী ডাক্তার আশরাফ জুয়েল এস এস সি পাশ করেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। এরপর ভর্তি হন উত্তরের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজে। সেখান থেকে এইচ এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণের পর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। মেডিকেল কলেজ থেকে এম বি বি এস পাশ করার পর ঢাকার বারডেম হাসপাতালে চাকুরি জীবন শুরু করেন। এরপর বিভিন্ন হাসপাতালে সেবা দিয়ে গেছেন নিষ্ঠার সাথে। বর্তমানে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কর্মরত আছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন তার লেখালিখি। 

লেখালিখিকে নেশা হিসেবে নিলেও চিকিৎসা পেশাকে ‘সৃষ্টিকর্তা প্রদত্ত সুযোগ’ বলে মনে করেন ডাক্তার আশরাফ জুয়েল। চিকিৎসক হিসেবে কর্মরত থাকায় মৃত্যুকে তিনি দেখেছেন কাছ থেকেই। বেঁচে থাকার জন্য মানুষের প্রচেষ্টা, আকুতি তিনি বারবার দেখেছেন নিবিড়ভাবে। ডাক্তার আশরাফ জুয়েল মনে করেন, চিকিৎসক থেকে কবি হয়ে ওঠার পেছনে দায় আছে তার পেশাগত জীবনেরও। এত কাছ থেকে তিনি একের পর এক জীবনযুদ্ধ দেখেছেন তার কোনো সীমা পরিসীমা নেই। আর সে থেকেই তার কবিতাগুলোর মূল উপজীব্য হয়ে উঠেছে দুঃখ, শোক কিংবা বেঁচে থাকার দুর্দমনীয় প্রচেষ্টা। 

কবি আশরাফ জুয়েলের লেখালিখির শুরুটা হয় ছাত্র জীবন থেকেই। তবে মলাটবদ্ধ বই প্রকাশিত হয় ২০১৪ সালে। সে বছর প্রকাশিত হয় তার লেখা কাব্যগ্রন্থ ‘যুদ্ধ ছাড়া শুদ্ধতা অসম্ভব’। এরপর একে একে তার মোট সাতটি বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে চারটিই কাব্যগ্রন্থ। তার প্রথম গল্পের বই প্রকাশিত হয় ২০১৭ সালে। বইটির নাম ‘রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প’। বইটি তিনি লিখেছিলেন রাজনীতি সচেতনতার জায়গা থেকে। রাজনৈতিক দুর্বৃত্তায়ণ নিয়ে লেখা এই বইটি তিনি লিখেছিলেন অবরোধের উত্তাল সময়কে কেন্দ্র করে। সে সময় লেখকের মমতাময়ী মা পেট্রল বোমার আঘাতে পুড়ে যান। মায়ের সাথে ঘটে যাওয়া এ দুর্ঘটনার আঘাত লেখককে বইটি লেখার শক্তি জুগিয়েছিল। সেই আঘাতের ফলে লেখকের মায়ের মুখ এখনও কিছুটা বিকৃত হয়ে রয়েছে। মায়ের মুখের সেই ক্ষতচিহ্ন আজও কষ্ট দেয় ডাক্তার আশরাফ জুয়েলকে!

এ বছর অমর একুশে গ্রন্থমেলায় কবি আশরাফ জুয়েলের ‘কবিরা আজীবন বিরোধী দল’ নামক একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বুনন প্রকাশনী। এছাড়াও অনলাইনে বই কেনার ওয়েবসাইট রকমারি ডট কমেও পাওয়া যাচ্ছে বইটি। কবি আশরাফ জুয়েল মনে করেন, কবিরা হলো সমাজের আয়না। তিনি কবিতার মাধ্যমে এই সমাজের বিভিন্ন ঘটনা ও চরিত্রকে আঁকতে চেয়েছেন বলেই মনে করেন তিনি।

লেখালিখির মাধ্যমে বেশ সুনাম কুড়িয়েছেন এই চিকিৎসক। তার প্রথম গল্পগ্রন্থ ‘রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প’- জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয় এবং পাঠক ও সমালোচক মহলে বেশ সাড়া ফেলেছিল। ভারতের পশ্চিমবঙ্গ থেকে তিনি পেয়েছেন ‘ইতিকথা মৈত্রী সাহিত্য সম্মাননা-২০১৭’। লেখালিখির পাশাপাশি সম্পাদনার সাথেও যুক্ত আছেন এই চিকিৎসক। ‘পূর্বপশ্চিম সাহিত্য পত্রিকা’র প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি।

ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক। তার স্ত্রী ডাক্তার রওশন আরা খানম ইউনাইটেড হাসপাতালে বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। 

কবি আশরাফ জুয়েল মনে করেন, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। যদিও আমরা আমাদের জীবনকে খুব সস্তা মনে করি, তবুও আমাদের কখনোই জীবনকে অবহেলা করা উচিত নয়। বেঁচে থাকার আঁকুতি তিনি প্রতিনিয়তই দেখেছেন আইসিইউতে চিকিৎসা দিতে গিয়ে। আর তাই তিনি একটি অর্থপূর্ণ জীবনের প্রতি বারবার গুরুত্ব দিয়েছেন।


আরও খবর
গল্প: দত্তর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬

কংক্রিটের শহর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

বইমেলায় আসছে নাহিদ আহসানের 'মায়ের নীল শাড়ি'

রাজশাহীতে গুণিজন সম্মাননা পেলেন কবি শামীমা নাইস