
কংক্রিটের শহর
উম্মে সালমা
কংক্রিটের শহরে
অশ্রুসিক্ত নয়নে,
ছোট্ট ছোট্ট ফুলগুলো
থরথর করে বৃষ্টিতে কাঁপছে।
রেললাইনের পাশে
কিংবা রাস্তার ধারে,
পড়ে আছে সেই ফুলেরা
ঝড়ে কাঁপা নিথর দেহে।
পাচ্ছে না খাবার
পাচ্ছে না ছাতা,
ঝুমঝুম বৃষ্টিতে আজ
তারা অসহায় দিশেহারা।
বৃষ্টির পথে নেই তেমন
লোকের আনাগোনা,
ঠান্ডার কাঁপুনিতে শিশুরা
হচ্ছে এক একটা বৃষ্টির কণা।
ঝরে যাচ্ছে এমনই
শত শত প্রাণ,
বুকভরা কষ্ট আর কান্নায়
ভেঙে পড়ছে স্বজন।
ছায়া হয়ে হাত বাড়িয়ে
পাশে থাকুন তাদের,
প্রয়োজন আজ তাদের
একটুখানি সাহায্যের।







































