শিরোনাম
চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৩ শ্রীবরদীর আশরাফুল হত্যার মূল আসামীকে আটক করেছে র‍্যাব -১৪ শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার গঙ্গাচড়ায় প্রেমের ঘটনায় প্রেমিককে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয়রা নাঙ্গলকোটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে না'তে মোস্তফা (দঃ) সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ১৬ আগস্ট ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৬ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আশিক রেজার কবিতা কেবল শিল্পের প্রয়োজনে নয়, বরং সমাজবাস্তবতার ভিত্তি ও আগামী দিনের পথরেখা জানতে আরও বেশি করে পড়া প্রয়োজন। গতকাল শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কবি ও গবেষক আশিক রেজার নতুন দুটি বইয়ের পাঠোৎসবে বক্তারা এসব কথা বলেন।

​'কালের ধ্বনি' আয়োজিত এই অনুষ্ঠানে আলোচিত বই দুটি হলো কবিতার বই 'ক্লান্ত আগ্নেয়গিরি, আবার ঘুমাও' এবং গবেষণাধর্মী গ্রন্থ 'বিশ্বে বাংলাভাষার প্রতিবেশ'। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তৃতীয় তলায় বিকেল ৫টায় শুরু হওয়া এই আয়োজনে সাহিত্যপ্রেমী ও পাঠকদের পাশাপাশি দেশের বিশিষ্ট গবেষক ও লেখকরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমরান মাহফুজ।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী। তিনি বলেন, সমাজ বদলের জন্য আশিক রেজার মতো সৃজনশীল মানুষের কাজ দরকার। আমরা আর কত রক্ত দেব এমন প্রশ্ন রেখে সমাজ ও রাষ্ট্রের সংকট নিয়ে সবাইকে বেশি করে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধান আলোচকের বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলা ভাষা নিয়ে আশিক রেজার কাজ অসামান্য। বিশ্বে বাংলার বর্তমান অবস্থা জানতে তাঁর গবেষণাধর্মী বইটি বেশ কার্যকর ভূমিকা রাখবে। তবে এতে আরও মনোযোগ যুক্ত হলে কাজটি প্রাতিষ্ঠানিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তিনি মত দেন।

​গবেষক কাজল রশীদ শাহীন তাঁর আলোচনায় বলেন, আমরা গণঅভ্যুত্থান করতে পারি কিন্তু সমাজ ও রাষ্ট্রের সংকট মোকাবিলা কিংবা নতুন সমাজ নির্মাণ করতে পারি না। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে নানাভাবে বিশ্লেষণ করা হয়েছে এসব কবিতায়। তাই নতুন রাষ্ট্র নির্মাণে এই কবিতাগুলো আগামীতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠবে। সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান বলেন, আগ্নেয়গিরি ক্লান্ত হয় না। জুলাইয়ের স্পিরিটও ঠিক তেমনই। আশিক রেজা মূলত মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশাকে শিল্পের আবরণে হাজির করেছেন। অন্যদিকে যোগাযোগ বিশেষজ্ঞ খান মো. রবিউল আলম বাংলা ভাষার প্রতিবেশ নিয়ে লেখা বইটির গঠনমূলক সমালোচনা করে এতে একটি নির্ঘণ্ট যুক্ত করার পরামর্শ দেন।

​অনুষ্ঠানে আরও আলোচনায় অংশ নেন অনার্য মোর্শেদ, ফরিদুল ইসলাম নির্জন, ইবরাহীম নীরব, কবি সানাউল্লাহ সাগর, মীর হেলাল ও রাসেল আবদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আলমগীর ইসলাম শান্ত। সমকালীন রাজনীতি ও মানুষের পুঞ্জীভূত অভিজ্ঞতার ওপর বক্তাদের আলোচনা, কবিতা আবৃত্তি এবং পাঠকদের মতামতের মধ্য দিয়ে উৎসবমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে।

শুভ্র/


আরও খবর
গল্প: দত্তর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬





কয়লার বস্তা আনতে সীমান্ত পেরিয়েছিলেন ইউনুস,ফিরলেন নিথর দেহ হয়ে

মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হলেন বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন

উলিপুরে ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস

ফেনীতে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৮

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা

নদী পারাপারে ঝুঁকি, অলস পড়ে ৪৯ কোটি টাকার বন্দর: চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি

রায়গঞ্জে মা-মেয়ের উপর হামলার অভিযোগ

উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড; মালিক ও জমির মালিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া

কাজিপুরে ডেঙ্গু সহ মশাবাহিত রোগপ্রতিরোধ বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট ও টি কে গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়

কুতুবপু‌রে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জে গান-নৃত্যে স্মরণ বিদ্রোহী কবি নজরুলকে

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

বইমেলায় আসছে নাহিদ আহসানের 'মায়ের নীল শাড়ি'