শিরোনাম
গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫ মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন
সোমবার ২৪ আগস্ট ২০২৬
সোমবার ২৪ আগস্ট ২০২৬

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

প্রকাশিত:শনিবার ০২ মে ২০২৬ | হালনাগাদ:শনিবার ০২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আজ ২ মে, বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও গবেষক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন। তিনি বর্তমানে জাতীয় পত্রিকা ‘দেশগ্রাম’-এর সম্পাদক ও প্রকাশক এবং দেশগ্রাম মিডিয়া সেন্টার ও দেশগ্রাম মিডিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর বাবা আবদুর রব আকন বুখইতলা হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং মা মরহুমা শাহীনা বেগম ছিলেন সুগৃহিণী।

শিক্ষাজীবনে তিনি অত্যন্ত কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এর পাশাপাশি বাংলা, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান এবং কামিল (তাফসির) বিষয়েও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। সাংবাদিকতার ওপর 'জুনিয়র ডিপ্লোমা ইন জার্নালিজম'-ও সম্পন্ন করেছেন।

নব্বইয়ের দশকে বিনোদনমূলক সাপ্তাহিক ‘ছায়াছন্দ’ ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু। দীর্ঘ ক্যারিয়ারে তিনি মঠবাড়ীয়া সমাচার, সাপ্তাহিক খোরাক, সাপ্তাহিক আলোচনা, দৈনিক আলোচনা (সাহিত্য সম্পাদক), সাপ্তাহিক সোনার বাংলা, দৈনিক সংগ্রাম এবং দৈনিক নয়া দিগন্তের মতো পত্রিকায় কাজ করেছেন। পাশাপাশি 'সাপ্তাহিক আর্থিক খবর', 'মাসিক স্কুল বিচিত্রা' এবং শিল্প-সাহিত্যের কাগজ 'বুনন'-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সম্পাদক হিসেবে কাজ করেছেন সমসাময়িক ম্যাগাজিন 'আয়না' এবং 'সাপ্তাহিক দেশকণ্ঠ' পত্রিকায়।

সাংবাদিকতা ও সাহিত্য সাধনার বাইরেও তিনি বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার, হাইস্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র ইংরেজি শিক্ষক হিসেবেও কাজ করেছেন।

লেখালেখির জগতেও তাঁর সরব পদচারণা রয়েছে। তাঁর সম্পাদিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দিন বদলের পালা’ (২০০৬) এবং ‘কাব্য জোছনা’ (২০১৮)। তাঁর এক ডজনেরও বেশি গ্রন্থ এখনো অপ্রকাশিত রয়েছে। ২০১৮ সালে তাঁর ‘আযানের টানে’ শিরোনামে একটি নাশিদ এবং ‘মায়ের জন্য গান’ নামে দুটি সংগীত প্রকাশিত হয়। সাহিত্যের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। ২০১৯ সালে মঠবাড়ীয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর প্রভাবশালী কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি দক্ষিণ বাংলা সাহিত্য পদক, মাদারীপুর মিডিয়া সেন্টার পদক, তর্কবাগীশ সাহিত্য পদক, আল্লামা ইকবাল আন্তর্জাতিক পদক এবং ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশন পদকসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন। গুণীজনদের সম্মান জানাতে তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন শাহীনা রব স্মৃতি পদক, দেশগ্রাম মিডিয়া সেন্টার পদক এবং দেশগ্রাম সাহিত্য সংসদ (দেসাস) পদকসহ বেশ কয়েকটি পদক।

জন্মদিনের এই বিশেষ ক্ষণে দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্ব।


আরও খবর
গল্প: দত্তর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬





গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

বইমেলায় আসছে নাহিদ আহসানের 'মায়ের নীল শাড়ি'

রাজশাহীতে গুণিজন সম্মাননা পেলেন কবি শামীমা নাইস