শিরোনাম
গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫ মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন
সোমবার ২৪ আগস্ট ২০২৬
সোমবার ২৪ আগস্ট ২০২৬

রাজশাহীতে সাহিত্য সংগঠক হিসেবে সম্মাননা পেলেন আলমগীর কবীর হৃদয়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৭ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজশাহীতে ছড়া উৎসব ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী ছড়া সংসদের উদ্যোগে দেশের ২২ জন গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। 

সাহিত্য ও সংস্কৃতিচর্চার এই বর্ণাঢ্য আয়োজন শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে নগর ভবনের এনেক্স হলরুমে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। 

এ উপলক্ষে ‘খড়কুটো উৎসব সংখ্যা’ ও ‘রঙ মাখা শব্দের ঢেউ’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থ দুটির পাঠ উন্মোচন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

রাজশাহী ছড়া সংসদের সাধারণ সম্পাদক হাসান আবাবিলের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরউল ইসলাম। তিনি বলেন, “ছড়া উৎসবের মাধ্যমে নতুন লেখক ও পাঠক তৈরি হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা গুণিজনদের যথাযথ সম্মান জানানো সম্ভব হচ্ছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, গভ. নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) ড. আব্দুর রহমান, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কথাসাহিত্যিক জুয়েল কিবরিয়া, শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা এবং শাপলা গ্রাম-উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. মোহসিন আলী।

হাসান আবাবিল সম্পাদিত ‘খড়কুটো উৎসব সংখ্যা’ গ্রন্থটি নিয়ে আলোচনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান প্রফেসর ড. শিরীন আখতার নীনা।

অপরদিকে ‘রঙ মাখা শব্দের ঢেউ’ গ্রন্থটি নিয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জের মহিপুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শহীদ সারওয়ার আলো।

অনুষ্ঠানে দেশের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনা-র প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, গীতিকার, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়-কে সাহিত্য সংগঠক হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী ছড়া সংসদ সাহিত্য সংগঠক সম্মাননা পদক প্রদান করা হয়।

এছাড়া কবিতায় বিশেষ অবদানের জন্য কবি শামীমা নাইস, কবি মুসতাহসিনা তামান্না মুক্তা, কবি সেলিনা পারভীন রুমা ও ড. শহীদ সারওয়ার আলোকে সম্মাননা প্রদান করা হয়। 

ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মানিত হন ছড়াকার আশরাফুল হক পলাশ। 

নজরুল গবেষণায় সানারুল ইসলাম বাহার, সংগীতে তুষার মাহমুদ ও মো. আব্দুস সালাম খান, সমাজকর্মে মোহসিন আলী ও হামিমা উম্মে মোরশেদা, পাঠাগার আন্দোলনে বইবন্ধু আমিনুল হক রিন্টু, পরিবেশ ও নারী উন্নয়ন গবেষণায় পারভেজ বাবুল, সাহিত্য ও সম্পাদনায় নাসরীন রহমান, সুলতানা রিজিয়া ও রেবেকা আসাদ, চিকিৎসা সেবায় ফজলুল কবির পাভেল, নারী উদ্যোক্তায় হুমায়রা রহমান মাসুমা, নাট্যশিল্পে হৃদয় রনি, উপস্থাপনায় রজব আলী এবং সাহিত্য সংগঠনে নীরু নীলিমায়কেও সম্মাননা পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক এটিএম ফজলুর করিম,সহ সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক রুদ্র বিশ্বাস,সাহিত্য সম্পাদক নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, সদস্য মোন্নাফ মুন্না সহ অংশগ্রহণকারী কবিগন, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

হলরুমে উপচে পড়া কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।


আরও খবর
গল্প: দত্তর

বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬





গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

আল মোস্তফা সুন্নিয়া মডেল মাদ্রাসায় সবক প্রদান ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ,আহত ৫

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ

বইমেলায় আসছে নাহিদ আহসানের 'মায়ের নীল শাড়ি'