শিরোনাম
ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়
সোমবার ২৬ অক্টোবর ২০২৬
সোমবার ২৬ অক্টোবর ২০২৬

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:রবিবার ২৩ আগস্ট ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৩ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ইয়ার রহমান আনানঃকক্সবাজার ব্যুরোমানবাধিকারকর্মী, নারী নেত্রী ও নারী উদ্যোক্তা এবং এপেক্স ক্লাব অব অপরূপার ফাউন্ডার প্রেসিডেন্ট জনাবা রুনা আকতার ও তাঁর কন্যার ওপর অতর্কিত হামলার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কর্মসূচিতে অংশ নেওয়া নারী সংগঠনের নেত্রী, নারী উদ্যোক্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাধারণ মানুষ।রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নিউ মার্কেট সংলগ্ন এলাকায় বিভিন্ন নারী সংগঠন, নারী উদ্যোক্তা ও স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চকরিয়ার শত শত নারী অংশ নিয়ে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।কর্মসূচিটির আয়োজন করে কর্মনীড় (সামাজিক মহিলা উন্নয়ন সংস্থা), চকরিয়া উপজেলা মহিলা ক্ষুদ্রশিল্প সমবায় সমিতি, এপেক্স ক্লাব অব অপরূপা ও পিএপিজি চকরিয়া ওয়েব। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নারীদের নিরাপত্তা, অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবিতে এবং রুনা আকতার ও তাঁর কন্যার ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিতেই এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।মানববন্ধনে বক্তারা বলেন, রুনা আকতার দীর্ঘদিন ধরে চকরিয়া ও কক্সবাজার অঞ্চলের অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। একজন নারী উদ্যোক্তা ও সামাজিক সংগঠক হিসেবে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে নারীদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। অথচ এমন একজন নারীকেই প্রকাশ্য সড়কে হামলার শিকার হতে হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক।বক্তারা আরও বলেন, রুনা আকতার লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ মানিকের সহধর্মিণী। গত ২২ আগস্ট বাড়িতে যাওয়ার পথে চিরিংগা-মাতামুহুরী সেতুর ওপর তাঁর ও তাঁর কন্যার ওপর সংঘবদ্ধ দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করা হয় বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।হামলার ঘটনাকে নারীদের অধিকার ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, একজন প্রতিবাদী নারী কণ্ঠকে ভয় দেখিয়ে বা হামলা করে থামিয়ে দেওয়ার যেকোনো অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার দাবি জানান তারা।মানববন্ধনে উপস্থিত নারী প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, জনসম্মুখে এমন হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করা না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। তাই কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।এ সময় বক্তারা রুনা আকতার ও তাঁর কন্যার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো নারী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে হামলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।মানববন্ধন থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুততম সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।


আরও খবর




ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন