শিরোনাম
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা,গ্রেপ্তার ২ সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৪ জন কিশোরগঞ্জের অষ্টগ্রামে শোকের কান্না মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত কালিগঞ্জে পিআইওর চালকের বেতন ৩০ হাজার,টাকা জোগান দেন কারা?
রবিবার ২৩ আগস্ট ২০২৬
রবিবার ২৩ আগস্ট ২০২৬

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৩ আগস্ট ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৩ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

 রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ২ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু হুরাইরা সাজিদ নামে এক যুবকের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার খাসেরহাট বাজারসংলগ্ন খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু হুরাইরা সাজিদ দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির মিজান হাওলাদারের ছেলে।


আহত ছাত্রদল নেতা আদনান হাবিব অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদকবিরোধী অবস্থান নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর আগেও তিনি একাধিক মাদক কারবারিকে মাদকসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার দাবি, সাজিদ একজন চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ কারণে তাকে একাধিকবার মাদকসংক্রান্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছিলেন।তিনি আরও বলেন, ৫ আগস্ট দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মাদক সেবনের সময় স্থানীয়দের হাতে সাজিদ আটক হন। পরে সেখান থেকে পালিয়ে গিয়ে তিনি তার বাড়িতে এসে হুমকি-ধমকি দেন। এরপর তিনি বাড়ি থেকে রায়পুরে যাওয়ার পথে সাজিদ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়।


এ বিষয়ে বক্তব্য নিতে সাজিদের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে তার বাবা মিজান হাওলাদার বলেন, তার ছেলে মাদকের সঙ্গে সম্পৃক্ত নয়। এছাড়া ৫ আগস্ট মাদক সেবনের সময় স্থানীয়দের হাতে সাজিদ আটক হওয়ার দাবিও তিনি অস্বীকার করেন।


তবে স্থানীয় বাসিন্দা হৃদয় নামে এক ব্যক্তি দাবি করেন, দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ১ নম্বরে বছির মেম্বারের বাড়ির সামনে মাদক সেবনের অভিযোগে স্থানীয়রা সাজিদকে আটক করেছিলেন।


উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয় বলেন, হাবিব দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী ক্যাম্পেইনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তার মাদকবিরোধী অবস্থানের কারণেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ছাত্রদল নেতা আদনান হাবিব বাদী হয়ে একটি মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরও খবর




মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা

গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন

নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ

কুমিল্লায় কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোকিত সকালের মোতালেব হোসেন

শরণখোলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেফতার

বোয়ালখালীতে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ

কুমিল্লায় বিজিবি'র অভিযানে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রি-পিস সহ বিভিন্ন পণ্য জব্দ

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা,গ্রেপ্তার ২

সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৪ জন কিশোরগঞ্জের অষ্টগ্রামে শোকের কান্না

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

মুরাদনগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আজিজ মোল্লা

গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাশ সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন

নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ

কুমিল্লায় কৃষিজমির মাটি কেটে নেওয়ার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলোকিত সকালের মোতালেব হোসেন

শরণখোলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেফতার

বোয়ালখালীতে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ

কুমিল্লায় বিজিবি'র অভিযানে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-থ্রি-পিস সহ বিভিন্ন পণ্য জব্দ