
বিশেষ প্রতিনধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল কানাইমাদারীতে একই পুকুরের পানিতে ডুবে মারা যায় আরাফ হোসেন (৬) ও তার ফুফাতো ভাই মো. রিহান (৬)। ২৩ আগস্ট (রবিবার) দুপুরে এই ঘটনা ঘটে।
সাবেক মেম্বার আবদুল মুবিন জানান, তার প্রবাসী ভাই মনসুর আলীর বড় ছেলে আরাফ হোসেন ও তার বোনের ছেলে মো. রিহান রবিবার দুপুরে খেলতে খেলতে সবার অগচরে তাদের পিছনের পুকুরে পরে যায়। দীর্ঘক্ষণ খোজাখুজি করে তাদেরকে না পেয়ে পুকুরে জাল ফেলে প্রায় আধা ঘন্টা পর পুকুর থেকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন।
রিহানের পিতা আজাদ হোসেন বান্দরবানের অধিবাসী। তিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। আরাফ ও রিহান উভয়ে পরিবারের বড় ছেলে তারা দুজনই প্রথম শ্রেণীর শিক্ষার্থী। মনসুর আলীর অপর ছেলের বয়স ৩ মাস। আজাদ হোসেনের অপর ছেলের বয়স ১ বছর। ২ শিশুর মৃত্যুতে উভয় পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে।
২৩ আগস্ট রাত ১০ টায় বরকল কানাইমাদারী নিদাগীর পাড়া তাদের পারিবারিক কবরস্থানে আরাফের লাশ দাফন করা হয়। রিহানের লাশ তাদের গ্রামের বাড়ী বান্দরবানে নিয়ে যাওয়া হয়।




























