শিরোনাম
বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৩ শ্রীবরদীর আশরাফুল হত্যার মূল আসামীকে আটক করেছে র‍্যাব -১৪ শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার গঙ্গাচড়ায় প্রেমের ঘটনায় প্রেমিককে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয়রা নাঙ্গলকোটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে না'তে মোস্তফা (দঃ) সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

প্রকাশিত:বুধবার ২৯ জুলাই ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৯ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত জুলাই মাসের মাসিক সাধারণ সমন্বয় সভায় দুই সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে অপমান ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আগড়দাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন মিলনের বিরুদ্ধে। সভাকক্ষে উপস্থিত উপজেলার সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সামনেই এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ২৭ জুলাই (সোমবার) বেলা সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সাধারণ সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন উপকারভোগীদের তালিকা প্রস্তুতের বিষয়ে আলোচনা চলাকালে সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করছিলেন। এ সময় চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন হঠাৎ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে উচ্চস্বরে বলেন, গত বছর সবাইকে বিভিন্ন ভাতার আওতায় আনতে পারেননি, আবার কেন নতুন করে তালিকা চাইছেন? ফাজলামি করেন নাকি? এমন মন্তব্য করে তিনি সমাজসেবা কর্মকর্তাকে প্রকাশ্যে অপমান করেন বলে অভিযোগ উঠেছে।তাছাড়া, অবিবাহিত এই চেয়ারম্যান কবির হোসেন মিলন ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক ডামাডোলের মধ্যে সরকারী চাল তার আত্মীয়ের মাধ্যমে অন্যত্রে সরিয়ে ফেলার সময় স্থানীয় জনগনের কাছে ধরা খায়। সেই সময় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে রেহাই পান তিনি -বলে জানিয়েছেন আগরদাঁড়ী এলাকার লোকজন।সাতক্ষীরা সিটি কলেজের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান- মিলন চেয়ারম্যান আ'লীগের আমলে নিজেকে আওয়ামী লীগার পরিচয় না দিলেও জামায়াতের সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছিল। কিন্তু এখন তিনি জামায়াতে র নেতা পরিচয় দিয়ে নিজেকে সম্মানিত করতে চান। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম সমাজসেবা কর্মকর্তার পক্ষে প্রতিবাদ জানালে তাকেও উদ্দেশ্য করে হুমকিমূলক ভাষায় কথা বলেন কবির হোসেন মিলন।সভাকক্ষে এমন আচরণে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি ও ক্ষোভের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও একই চেয়ারম্যান সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেনকে বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে অপমান ও হেয়প্রতিপন্ন করেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে সরকারি কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব পালন নিয়ে এক ধরনের চাপ ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। প্রশাসনিক মহলের একাধিক ব্যক্তি বলেন, উপজেলা মাসিক সমন্বয় সভা হলো সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, সমস্যা সমাধান ও জনসেবার মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেখানে কোনো জনপ্রতিনিধি যদি সরকারি কর্মকর্তাদের প্রকাশ্যে অপমান, ভয়ভীতি বা হুমকি দেন, তবে তা শুধু প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী নয়, সরকারি কাজে বিরূপ প্রভাব ফেলতে পারে। এদিকে সভায় উপস্থিত কর্মকর্তাগণ এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে সভার শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে চেয়ারম্যান কবির হোসেন মিলনের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলে তিনি বলেন, আমি গাড়িতে আছি, নেমে কথা বলছি। তবে পরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি এবং কোনো বক্তব্য দেননি। এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বলেন, আমি জরুরি সরকারি কাজে উপজেলার বাইরে থাকায় ওই সভায় উপস্থিত ছিলাম না। বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। যদি সভায় কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটে থাকে, তাহলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি সভায় সকলকে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।


আরও খবর
রায়গঞ্জে অবৈধ তেল বিক্রি, জরিমানা

বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬





রায়গঞ্জে অবৈধ তেল বিক্রি, জরিমানা

বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে

চাষাঢ়ায় শুভ দাস হত্যা: রিমান্ডে আসামির তথ্যের ভিত্তিতে বি‌দে‌শি পিস্তল উদ্ধার

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ৭ পিস ইয়াবা সহ জামাল নামের ১ ব্যাক্তি আটক

শ্রীপুরে অবৈধ বালু উত্তোলন: লরি ও ট্রাক জব্দ, জরিমানা ৫০ হাজার

হালুয়াঘাটে বন্য হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ধানখেত, দিশেহারা কৃষক

কয়লার বস্তা আনতে সীমান্ত পেরিয়েছিলেন ইউনুস,ফিরলেন নিথর দেহ হয়ে

মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হলেন বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন

উলিপুরে ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস

ফেনীতে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৮

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়

কুতুবপু‌রে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা


এই সম্পর্কিত আরও খবর

রায়গঞ্জে অবৈধ তেল বিক্রি, জরিমানা

বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে

চাষাঢ়ায় শুভ দাস হত্যা: রিমান্ডে আসামির তথ্যের ভিত্তিতে বি‌দে‌শি পিস্তল উদ্ধার

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ৭ পিস ইয়াবা সহ জামাল নামের ১ ব্যাক্তি আটক

শ্রীপুরে অবৈধ বালু উত্তোলন: লরি ও ট্রাক জব্দ, জরিমানা ৫০ হাজার

হালুয়াঘাটে বন্য হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ধানখেত, দিশেহারা কৃষক

কয়লার বস্তা আনতে সীমান্ত পেরিয়েছিলেন ইউনুস,ফিরলেন নিথর দেহ হয়ে

মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন